আন্তর্জাতিক

গদি হারাবেন নেতানিয়াহু, কে হবেন প্রধানমন্ত্রী?

গদি হারাবেন নেতানিয়াহু, কে হবেন প্রধানমন্ত্রী?
ছবি: সংগৃহীত

গদি হারাবেন নেতানিয়াহু, কে হবেন প্রধানমন্ত্রী?

ইসরায়েলে এখনই নির্বাচন দিলে গদি হারাবেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাম্প্রতিক এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। গেল সপ্তাহেও ন্যাশনাল ইউনিটি পার্টির চেয়ে বেশি জনপ্রিয়তা ছিল নেতানিয়াহুর লিকুদ পার্টি।

তবে নতুন জরিপ বলছে, আজই নির্বাচন অনুষ্ঠিত হলে প্রধামন্ত্রিত্ব হারাবেন নেতানিয়াহু। বর্তমানে ৩৯ শতাংশ ইসরায়েলি নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আর বেনি গান্টজের প্রতি সমর্থন রয়েছে ৪০ শতাংশ ইসরায়েলির।

নির্বাচনে গান্টজের ন্যাশনাল ইউনিটি পার্টি ও নেতানিয়াহুর লিকুদ পার্টি ২১টি করে আসন পাবে। গেল সপ্তাহে জরিপের ফল অনুযায়ী, তখন নির্বাচন হলে লিকুদ পার্টি ২২টি আসন পেত। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে দুই দলের অবস্থান এখন সমান সমান।

আর জোটবদ্ধভাবে নেতানিয়াহুর পার্টি পাবে ৫১টি ও বিরোধীরা পাবে ৫৯টি আসন। আরব আইনপ্রণেতারা ১০ আসনে জিতবেন। ইসরায়েলের পার্লামেন্ট নেসেট ১২০ আসনবিশিষ্ট। সরকার গঠনের জন্য ৬১টি আসন প্রয়োজন।

ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইবি ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৬ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

৯ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

১০ ঘন্টা আগে