আন্তর্জাতিক

হিজবুল্লাহর ৪৪০ যোদ্ধা এবং ইসরাইলের ২৫ সেনা নিহত

হিজবুল্লাহর ৪৪০ যোদ্ধা এবং ইসরাইলের ২৫ সেনা নিহত
ছবি: সংগৃহিত

হিজবুল্লাহর ৪৪০ যোদ্ধা এবং ইসরাইলের ২৫ সেনা নিহত

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণের শহরতলিতে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। হিজবুল্লাহ গোষ্ঠীর সাথে চলছে তুমুল লড়াই। এদিকে, ইসরাইলি বিমান হামলার পর হিজবুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনের সাথে সংগঠনটির যোগাযোগ বিচ্ছিন্ন আছে।

সময় গড়ানোর সাথে সাথে লেবাননে হামলা বাড়িয়েছে ইসরাইল বাহিনী। নতুন করে বিমান হামলায় বৈরুতের দক্ষিণের শহরতলিতে ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। লেবাননে স্থল অভিযান শুরুর পর ছয় দিনে ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা দাবি করেছে ইসরাইল। যদিও হিজবুল্লাহ যোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলেছে। গোষ্ঠীটির দাবি, এখন পর্যন্ত তাদের হামলায় ইসরাইলের ২৫ সেনা নিহত হয়েছে।

এদিকে, ইরানে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন, প্রতিশোধ নিতে এই হামলা হবে। তবে নির্দিষ্ট দিন-ক্ষণ জানাননি ইসরাইলি প্রধানমন্ত্রী।

অন্যদিকে, গাজা এবং পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। গাজার দেইর আলা বালাহ শহরের একটি মসজিদে বোমা হামলায় ২১ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। উত্তরাঞ্চলে বিমান হামলায় আরো ১১ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা। গাজায় যুদ্ধবিরতির আহ্বানে যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে আবারো জোরালো হয়েছে আন্দোলন। রাস্তায় নেমে বিক্ষোভ করছে হাজারো ফিলিস্তিন সমর্থক।

গাজায় বন্দী ইসরাইলি জিম্মিদের নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গাজা, লেবানন এবং মধ্যপ্রাচ্য ইস্যুতে ফ্রান্স, সৌদি আরব এবং কাতার নেতাদের সাথে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৫ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে