আন্তর্জাতিক

গাজার ‘নিরাপদ জোনে’ ইসরায়েলি হামলা, নিহত ৭১

গাজার ‘নিরাপদ জোনে’ ইসরায়েলি হামলা, নিহত ৭১
ছবি: সংগৃহিত

গাজার ‘নিরাপদ জোনে’ ইসরায়েলি হামলা, নিহত ৭১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধে ‌‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা দেওয়া আল-মাওয়াসি এলাকায় প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

শনিবার (১৩ জুলাই) ইসরায়েলের এই হামলায় সেখানে অন্তত ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামলায় আরও ২৮৯ জনের বেশি আহত হয়েছেন বলে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

ইসরায়েল আর্মি রেডিও ও দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানিয়েছেন, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকাকে নিরাপদ ঘোষণা করেছে ইসরায়েলি বাহিনী। সেখানেই একটি বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন মোহাম্মদ দেইফ। তবে হামলায় তিনি নিহত হয়েছেন কি না, তা নিশ্চিত নয়।

খান ইউনিসের হামাস কমান্ডার রাফা সালামাহকেও এই হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছিল। ইসরায়েলি সেনা কর্মকর্তা বলেছেন, গোয়েন্দা তথ্য সঠিকই ছিল।

তবে হামাস বলেছে, তাদের নেতাদের লক্ষ্যবস্তু করার দাবিটি পুরোপুরি মিথ্যা।

হামাসে যোগ দেওয়ার পর ৩০ বছরে সংগঠনটিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ দেইফ। শেষ পর্যন্ত সামরিক প্রধানের দায়িত্ব পান। গাজায় হামাসের যে বিস্তৃত সুড়ঙ্গ রয়েছে, সেগুলো গড়ে তোলার পেছনে দেইফের হাত রয়েছে।

সংগঠনটির সদস্যদের বোমা বানানোয় অভিজ্ঞ করে তুলেছেন তিনি। আত্মঘাতী বোমা হামলায় অনেক ইসরায়েলির মৃত্যুর জন্য দায়ী করা হয় দেইফকে।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৪ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৬ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৭ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৭ ঘন্টা আগে