আন্তর্জাতিক

বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে পুলিশ —অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে পুলিশ —অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
ছবি: সংগৃহীত

বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে পুলিশ —অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ও চলমান পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনের পটভূমিতে শাটডাউন ও সীমিত যোগাযোগের মধ্যে বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থী আন্দোলনকারীদের ওপর আইনবহির্ভূতভাবে প্রাণঘাতী অস্ত্রের প্রয়োগ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্দোলনকারীদের ওপর ক্র্যাকডাউন, সেনা মোতায়েন, কারফিউ এবং দেখামাত্র গুলির আদেশের মতো ঘটনাবলির পর ২৩ জুলাই বাংলাদেশে সীমিত আকারে ইন্টারনেট ব্যবস্থা চালু হয়েছে। দেশটি থেকে তথ্য পাওয়া যাচ্ছে খুবই অল্প, যা সেখানকার গণতান্ত্রিক প্রক্রিয়া পর্যবেক্ষণের পথে অন্তরায়।

এতে আরো বলা হয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও এর ক্রাইসিস এভিডেন্স ল্যাব যেসব ভিডিও ফটোগ্রাফিক প্রমাণ পাওয়া গেছে সেগুলো যাচাই ও বিশ্লেষণ করেছে। বিক্ষোভ মোকাবেলার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তুলনামূলক কম প্রাণঘাতীর পাশাপাশি প্রাণঘাতী অস্ত্রও ব্যবহার করেছে এমন তিনটি ভিডিও যাচাই করে দেখেছে সংস্থাটি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর দিপ্রোজ মুচেনা বিজ্ঞপ্তিতে বলেন, ‘বাংলাদেশ থেকে যেসব ভিডিও ও ফটোগ্রাফিক প্রমাণ পাওয়া গেছে সেগুলো বারবার যাচাই ও বিশ্লেষণ করে ভয়ানক চিত্র পাওয়া গেছে।’

তিনি আরো বলেন, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকার ও এর সংস্থাগুলোর প্রতি মানুষের প্রতিবাদ জানানোর অধিকারের প্রতি সম্মান প্রদর্শন, সহিংস দমন বন্ধ করা এবং সব ধরনের যোগাযোগে আরোপিত সীমা অবিলম্বে তুলে দেয়ার আহ্বান জানাচ্ছে।’

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১ ঘন্টা আগে

রাজশাহীতে বিশ্বমান দিবস পালিত

রাজশাহীতে বিশ্বমান দিবস পালিত

পণ্য ও সেবার আন্তর্জাতিক মান বজায় রাখা এবং মানসম্মত ব্যবহারের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে রাজশাহীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৭তম বিশ্বমান দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের গুরুত্ব তুলে ধরে আয়োজিত হয়েছে নানা কর্মসূচি।

রাজশাহী

১ ঘন্টা আগে

রাজশাহীতে ব্যাংকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ

নারী উদ্যোক্তাদের নিয়ে রাজশাহীতে ব্যাংকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহীর পবা উপজেলা পরিষদ মিলনায়তনে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই ব্যবহার বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৬৫ জন উদ্যোক্তাদের হাতে সনদপত্র তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড.মো.এরশাদ আলী ঈশা।

সারাদেশ

১ ঘন্টা আগে