আন্তর্জাতিক

ইলিশ না পেয়ে হতাশ পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা

ইলিশ না পেয়ে হতাশ পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা
ছবি: সংগৃহীত

ইলিশ না পেয়ে হতাশ পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা

গত কয়েক বছর ধরে প্রতিবছরই দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে পাঠানো হতো বাংলাদেশের ইলিশ। কিন্তু টানা দেড় দশক ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই ধারাবাহিকতা বজায় না থাকার বিষয়টি এবার অনেকটাই নিশ্চিত।

ইতোমধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিতও দেওয়া হয়েছে। এছাড়া ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে যে চিঠি দেশটির ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন পাঠিয়েছিল, সেটিরও কোনো জবাব পায়নি তারা।

এমন অবস্থায় আসন্ন দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ পাওয়া নিয়ে কোনো আশা দেখছেন না ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কালকাতার ব্যবসায়ীরা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে।

কলকাতার সংবাদমাধ্যম বলছে, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক আবহেও বদল এসেছে। বদলেছে ভারত-বাংলাদেশে সীমান্তভিত্তিক আমদানি-রপ্তানির ছবি। প্রতি বছর পূজার সময় ইলিশ আসে বাংলাদেশ থেকে।

উপহার হিসাবেই বাংলাদেশ থেকে এই আসত ভারতে। তবে এ বছর সেই ইলিশ আসার সম্ভাবনা খুবই কম। আর তাই কলকাতার হাওড়া পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীরা অন্তত খুব একটা আশার আলো দেখছেন না।

একটা সময় ভারতে বাংলাদেশের ইলিশ যাওয়ার ক্ষেত্রে তেমন কোনও কড়াকড়ি ছিল না। প্রতি বছর বর্ষা মৌসুমে পদ্মার ইলিশের জন্য মুখিয়ে থাকত পশ্চিমবঙ্গের মানুষ। তবে ২০১২ সাল থেকে ছবিটা বদলায়। সেসময় তৎকালীন শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে।

ধীরে ধীরে পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ রপ্তানি কার্যত বন্ধই ছিল। ২০১৮ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক চুক্তির ফলে ফের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ইলিশ পাঠাতে রাজি হন।

সেই থেকে প্রতি বছর দুর্গাপূজার আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সরকার এক মাসের জন্য ৫০০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিতো। মৎস্য ব্যবসায়ীদের কথায়, মাসে গড়ে ১০০০ থেকে ১২০০ মেট্রিক টন ইলিশ আমদানি করতে পারতেন তারা। খাতা-কলমে অবশ্য এটিকে ‘পূজার উপহার’ হিসাবে তুলে ধরা হতো।

ছাত্র-জনতার ব্যাপক গণআন্দোলনের মুখে হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে অন্তবর্তী সরকার ক্ষমতায় রয়েছে। ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠিও লিখেছে। তবে গত ৯ সেপ্টেম্বর এই চিঠি লেখা হলেও এখনও পর্যন্ত কোনো উত্তর তারা পায়নি।

ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের হাওড়া শাখার সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, তারা ফের চিঠি দিয়ে বাংলাদেশ সরকারকে ইলিশ মাছ পাঠানোর জন্য অনুরোধ করবেন।

তবে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পদ্মার ইলিশ এবার আদৌ আসবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। ফলে এবার আর পদ্মার ইলিশে পাতে নেওয়ার সুযোগ হবে বলে মনে হয় না।

সূত্র: টিভি নাইন

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

২ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

২ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৩ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৩ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে