আন্তর্জাতিক

আমিরাতে ৫৭ প্রবাসীকে আইনি সহায়তার আশ্বাস রাষ্ট্রদূতের

আমিরাতে ৫৭ প্রবাসীকে আইনি সহায়তার আশ্বাস রাষ্ট্রদূতের
ছবি: সংগৃহীত

আমিরাতে ৫৭ প্রবাসীকে আইনি সহায়তার আশ্বাস রাষ্ট্রদূতের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেয়া ৫৭ প্রবাসী বাংলাদেশিকে আইনি সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

গেল ১৯ জুলাই আরব আমিরাতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি বিক্ষোভ করেন। ওই ঘটনার পর দেশটির আদালত ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

গ্রেফতার হওয়া এসব প্রবাসীকে আইনি সহায়তা দিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমিরাতে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর।

তিনি বলেন, সরকারের পররাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্সে জানিয়েছেন দুই দেশের উচ্চ পর্যায়ে কথা বলার পদক্ষেপ নেয়া হয়েছে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি।

গ্রেফতার হওয়া এসব বাংলাদেশিকে মুক্ত করার বিষয়ে আইনগত সহায়তা দিতে আমিরাতে কাজ করছেন ইলোরা আফরিন নামে এক বাংলাদেশি আইনজীবী। তিনি জানান সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের পক্ষে আপিল করতে আর মাত্র দুদিন সময় রয়েছে। ইলোরা আফরিন বলেন, সরকারের পক্ষ থেকে আমার আবেদন থাকবে যে, যথাযথ কর্তৃপক্ষ যেন অবশ্যই (পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পররাষ্ট্র উপদেষ্টা) কূটনৈতিকভাবে সমঝোতায় আসতে পারলে বিষয়টি অনেক সহজ হবে।

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি প্রবাসীদের জন্য ২৪ ঘণ্টা আইনি সহায়তা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

অপরাধ ও আইন

৪ মিনিট আগে

বিপুল সামরিক ব্যয়েও নিরাপত্তা নিয়ে শঙ্কা, নজিরবিহীন চাপে সৌদি আরব

সৌদি বিপুল সামরিক ব্যয়েও নিরাপত্তা নিয়ে শঙ্কা, নজিরবিহীন চাপে সৌদি আরব

মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি আরবের নিরাপত্তাব্যবস্থা ও অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বড় পরীক্ষার মুখে পড়েছে। বছরে প্রায় ৮৩ বিলিয়ন ডলার সামরিক খাতে ব্যয় এবং অত্যাধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকানো নিয়ে উদ্বেগ বাড়ছে।

আন্তর্জাতিক

৯ মিনিট আগে

দেড় লাখ টাকার চেকে মিটল বিরোধ, বাবার দাফনে সম্মতি মেয়ের

গাইবান্ধা দেড় লাখ টাকার চেকে মিটল বিরোধ, বাবার দাফনে সম্মতি মেয়ের

গাইবান্ধার সাদুল্লাপুরে সম্পত্তির ভাগ নিয়ে বিরোধের জেরে বাবার জানাজা ও দাফনে বাধা দিয়েছিলেন মেয়ে হালিমা বেওয়া (৫০)। পরে ভাইয়ের কাছ থেকে দেড় লাখ টাকার চেক পাওয়ার পর জানাজা ও দাফনে সম্মতি দেন তিনি। এরপর জানাজা শেষে তাঁদের বাবা নাজির উদ্দিনের মরদেহ দাফন করা হয়।

সারাদেশ

৩৯ মিনিট আগে

বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

পূজা বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা আট দিন বন্ধ থাকতে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা ও সরকারি ছুটির কারণে আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের বাণিজ্যিক কার্যক্রমে বিরতি পড়বে। এতে বন্দরে পণ্যবাহী ট্রাকের জট এবং পণ্য সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

সারাদেশ

৪২ মিনিট আগে

নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে স্লোগান ও কটূক্তি করার অভিযোগ উঠেছে।

জাতীয়

১ ঘন্টা আগে

২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আইএমএফ ২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে। একই সময়ে দেশে গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

অর্থনীতি

১ ঘন্টা আগে