আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনের আগেই ইসরাইলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

মার্কিন নির্বাচনের আগেই ইসরাইলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
ছবি: সংগৃহিত

মার্কিন নির্বাচনের আগেই ইসরাইলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইসরাইলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস ইসরাইলি গোয়েন্দা সূত্রে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের দুটি সূত্র জানিয়েছে, কয়েক দিন আগেই ইসরাইল ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানে যে হামলা চালিয়েছিল, তেহরান আগামী কয়েক দিনের মধ্যেই এর জবাবে পাল্টা হামলা চালাতে পারে ইসরাইলে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ করেননি ইসরাইলি গোয়েন্দা সংস্থার ওই দুই কর্মকর্তা।

বিগত কয়েক মাসে ইরান ও ইসরাইল পরস্পরের ওপর একাধিকবার হামলা চালিয়েছে। সর্বশেষ, গত ২৬ ইরানে হামলা চালিয়েছিল ইসরাইল। ইরান এই হামলা জবাব দেওয়ার অধিকার রাখে বলে ঘোষণা দিয়েছে। এই অবস্থায় ইসরাইলি সূত্র জানিয়েছে, তেহরান এবার ইসরাইলের ওপর আক্রমণের ক্ষেত্রে ইরাকে অবস্থিত ইরানপন্থী শিয়া মিলিশিয়া গোষ্ঠীকে ব্যবহার করতেতে পারে।

সূত্র জানিয়েছে, মূলত ইরানের ভূখণ্ড থেকে যাতে সরাসরি আক্রমণ চালানো না হয় এবং ইরানে ইসরাইলের পাল্টা আক্রমণ এড়ানো যায়—এ লক্ষ্যেই তেহরান এমনটা করতে পারে। সূত্র আরও জানিয়েছে, ইসরাইলের গোয়েন্দা সংস্থা অনুমান করছে যে, ইরাক থেকে একটি বড় সংখ্যক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণ চালানো হতে পারে।

এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইরান যদি ইসরাইলে ফের হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে থাকে তবে দেশটি তা দ্রুতই বাস্তবায়ন করবে। ওই কর্মকর্তা আরও জানান, তবে যুক্তরাষ্ট্র এখনো জানে না যে, ইরান হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কি না।

এদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার হোসেইন সালামি গত বৃহস্পতিবার বলেছেন, গত সপ্তাহে ইসরাইল ইরানে আক্রমণ করে একটি ‘বড় ভুল’ করেছে এবং ইরানের প্রতিক্রিয়া এমন হবে যা ইসরাইল কল্পনাও করতে পারবে না। এ ছাড়া, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এক উচ্চপদস্থ ইরানি সূত্র জানিয়েছে, ইরান ইসরাইলকে ‘নিশ্চিত ও বেদনাদায়ক’ একটি প্রতিক্রিয়া জানানোর পরিকল্পনা করছে যা সম্ভবত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই হবে।

ইরানের সর্বোচ্চ নেতার প্রধান সহকারী মোহাম্মদ মোহাম্মাদি গোলপায়েগানি লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনকে গত বৃহস্পতিবার বলেছেন, ইসরাইলি হামলার বিপরীতে ইরানের প্রতিশোধ নিশ্চিত এবং এটি হবে ব্যাপক ‘শক্তিশালী’, যা ‘আমাদের শত্রুদের অনুশোচনায় বাধ্য করবে।’

ইসরাইল গত সপ্তাহে প্রথমবারের মতো প্রকাশ্যে ইরানে আক্রমণ চালায়। এই আক্রমণে ইসরাইল ইরানের সামরিক অবকাঠামো এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করা হয়। তবে দেশটির পারমাণবিক স্থাপনা বা তেলক্ষেত্রগুলোকে হামলা চালায়নি ইসরাইল।

ইরান দাবি করেছে, তারা ইসরাইলের এই আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং আক্রমণে ক্ষয়ক্ষতি সীমিত। পাশাপাশি দেশটি প্রতিশোধ নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে। ইসরাইলের এই আক্রমণটি তিন সপ্তাহ আগে দেশটিতে ইরানের ১৮০ ক্ষেপণাস্ত্র হামলার জবাবে চালানো হয়। সে সময় ইসরাইল দাবি করে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বেশির ভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৯ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৯ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

১২ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

১২ ঘন্টা আগে