আন্তর্জাতিক

গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেয়ার বিষয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন, যা বলল হামাস

গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেয়ার বিষয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন, যা বলল হামাস
ছবি: সংগৃহিত

গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেয়ার বিষয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন, যা বলল হামাস

গাজার নিয়ন্ত্রণ বিষয়ে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনকে শক্তভাবে প্রত্যাখ্যান করেছে হামাস। দলটি বলেছে, গাজায় যুদ্ধবিরতি বিষয়ে ইসরাইলের সাথে আলোচনায় অগ্রগতি আসন্ন। তবে ওয়াশিংটন পোস্ট যা দাবি করেছে, সেটি সঠিক নয়।

ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির একটি কাঠামো তৈরি করা হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি হয়েছে হামাস। ওই সময় উপত্যকাটির নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখবে না ইসরাইলও। এর বদলে গাজায় প্রতিষ্ঠিত হবে একটি অন্তর্বর্তীকালীন সরকার। আর এর নিয়ন্ত্রণে থাকবে ফিলিস্তিনি অথরিটির (পিএ) সমর্থিত বাহিনী। চুক্তির এ কাঠামোতে রাজি হয়েছে উভয় পক্ষ। এখন চুক্তিটি কিভাবে কার্যকর করা হবে সেটি নিয়ে আলোচনা করছে তারা।

গণমাধ্যমটির এই প্রতিবেদন অস্বীকার করে নাম প্রকাশ না করার শর্তে হামাসের একটি সূত্র জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি বিষয়ে অগ্রগতি আসন্ন। তবে সেখানে নতুন কোনো পরিকল্পনা নেই। নতুনভাবে রিপোর্টেরও কিছু নেই। বরং কয়েকটি বাধা রয়ে গেছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রক্রিয়াটিকে বাধা দিচ্ছেন। তবুও মধ্যস্থতাকারীরা চুক্তিটির জন্য চাপ দিয়ে যাচ্ছে।

ফিলিস্তিনি আন্দোলনের সূত্রগুলো বৃহস্পতিবার প্রকাশিত রিপোর্টগুলোকে অস্বীকার করে বলেছে, যুদ্ধবিরতির জন্য একটি কাঠামো উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত হয়েছে। তারা এখন এটি কিভাবে বাস্তবায়িত হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো বলেছে, তবে সিআইএ পরিচালক বিল বার্নস বুধবার দোহায় ইসরাইলি, মিসরীয় এবং কাতারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। যুদ্ধবিরতি চুক্তির কাঠামোর অবশিষ্ট ফাঁকগুলো বন্ধ করার এবং বিস্তারিত আলোচনায় যাওয়ার আশায় বার্নস এই সপ্তাহের শুরুতে কাতার ভ্রমণ করেছিলেন।

সূত্র : মিডল ইস্ট আই

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৬ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৮ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৯ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৯ ঘন্টা আগে