আন্তর্জাতিক

ইসরাইল-অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলা, নিহত ১২

ইসরাইল-অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলা, নিহত ১২
ছবি: সংগৃহিত

ইসরাইল-অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলা, নিহত ১২

ইসরাইল-অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। নিহতদের বেশিভাগেই শিশু ও কিশোর। তারা একটি মাঠে খেলা করছিল বলে দাবি করা হয়েছে। ইসরাইল দাবি করেছে, লেবানন-ভিত্তিক হিজবুল্লাহর নিক্ষেপ করা প্রায় ৩০টি 'প্রজেক্টাইল' সেখানে আঘাত হানে। এই ঘটনা ওই এলাকার উত্তেজনা আরো বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে হিজবুল্লাহ রকেট নিক্ষেপের কথা 'দৃঢ়ভাবে অস্বীকার' করেছে।

ইসরাইল দাবি করেছে, শনিবারের এই হামলাটি ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের পরিচালিত হামলার পর সবচেয়ে ভয়াবহ। তারা বলছে, প্রায় ৩০টি 'প্রজেক্টাইল' লেবানন অতিক্রম করে ইসরাইলি ভূখণ্ডে পতিত হয়। তারা এই হামলার জন্য লেবাননি গ্রুপ হিজবুল্লাহকে দায়ী করে। ইসরাইলের অনেক রাজনীতিবিদ ইতোমধ্যেই কঠোর প্রতিশোধ গ্রহণের দাবি তুলেছেন।

গত প্রায় ১০ মাস ধরে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে নিয়মতি গোলা বিনিময় হচ্ছে।

ওই হামলায় ১২ জন নিহত এবং অন্তত ২৯ জন আহত হয়েছে। ইসরাইল-নিয়ন্ত্রিত গোলান মালভূমির উত্তরে মাজদাল শামস গ্রামে হামলাটি হয্ এখানে একটি বিশাল দ্রুজ সম্প্রদায় বাস করে।

গোলান মালভূমিতে প্রায় ২০ হাজার দ্রুজ আরব এবং প্রায় ৫০ হাজার ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারী বাস করে। বেশিভাগ দ্রুত নিজেদের সিরিয়ান হিসেবে দাবি করে, তারা ইসরাইলি নাগরিকত্ব প্রস্তাব প্রত্যাখ্যান করছে। ইসরাইল ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে সিরিয়ার কাছ থেকে এলাকাটি ছিনিয়ে নেয়। ১৯৮১ সালে এটিকে তারা নিজেদের অংশ করে নেয়। তবে আন্তর্জাতিক আইন এবং জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে এটিকে অধিকৃত ভূখণ্ড হিসেবে অভিহিত করা হয়েছে।

শনিবার যেসব স্থান আক্রান্ত হয়েছে, তার মধ্যে একটি ফুটবল মাঠও রয়েছ্ এখানে শিশু ও কিশোররা ফুটবল খেলছিল বলে দাবি করা হয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষা মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, এটি ৭ অক্টোবরের পর সবচেয়ে ভয়াবহ হামলা তিনি বলেন, 'এটি একটি খুবই মারাত্মক ঘটনা এবং আমরা অবশ্যই সে অনুযায়ী পদক্ষেপ নেব।' যে রকেট আঘাত হেনেছে, তা ফালাক ১ ইরানি রকেট, এতে ৫০ কেজি বিস্ফোরক ছিল। এ ধরনের রকেট বিশেষভাবে হিজবুল্লাহ ব্যবহার করে। এতে ১২ ছেলে ও মেয়ের মৃত্যু হয়েছে।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই হামলার প্রেক্ষাপটে তিনি তার যুক্তরাষ্ট্র সফর কয়েক ঘণ্টা কমিয়ে ফিরে আসছেন। তিনি ফেরার সাথে সাথে সিকিউরিটি কাউন্সিলের সভা আহ্বান করবেন বলেও জানান।

সূত্র : সিএনএন, টাইমস অব ইসরাইল এবং অন্যান্য

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৫ মিনিট আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৮ মিনিট আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

২২ মিনিট আগে

রাজশাহীতে বিশ্বমান দিবস পালিত

রাজশাহীতে বিশ্বমান দিবস পালিত

পণ্য ও সেবার আন্তর্জাতিক মান বজায় রাখা এবং মানসম্মত ব্যবহারের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে রাজশাহীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৭তম বিশ্বমান দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের গুরুত্ব তুলে ধরে আয়োজিত হয়েছে নানা কর্মসূচি।

রাজশাহী

৩০ মিনিট আগে

রাজশাহীতে ব্যাংকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ

নারী উদ্যোক্তাদের নিয়ে রাজশাহীতে ব্যাংকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহীর পবা উপজেলা পরিষদ মিলনায়তনে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই ব্যবহার বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৬৫ জন উদ্যোক্তাদের হাতে সনদপত্র তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড.মো.এরশাদ আলী ঈশা।

সারাদেশ

৪৪ মিনিট আগে