আন্তর্জাতিক

চাপের মুখে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিলো ইসরাইল

চাপের মুখে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিলো ইসরাইল
ছবি: সংগৃহিত

চাপের মুখে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিলো ইসরাইল

যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ত্রাণ প্রবাহ না বাড়ালে যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা বন্ধ করার হুমকি দেয়ার একদিন পর গাজা উপত্যকায় ত্রাণবাহী ৫০টি ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরাইল।

বুধবার (১৬ অক্টোবর) ইসরাইলের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনি ভূখণ্ড তত্ত্বাবধায়নে ইসরাইলি সরকারের ইউনিট কো-অর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস ইন দ্য টেরিটরিজের (সিওজিএটি) মতে, জর্দান থেকে অ্যালেনবি সেতু হয়ে ত্রাণসামগ্রী গাজায় স্থানান্তর করা হয়েছে। এটি ইসরাইল ও উত্তর গাজার মধ্যবর্তী একটি রাস্তা যা গত মে মাসে ত্রাণসামগ্রী স্থানান্তরের জন্য খোলা হয়।

সহায়তার মধ্যে খাদ্য, পানি, চিকিৎসা ও আশ্রয় সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে সিওজিএটি।

বিবৃতিতে তারা আরও বলেছে, গাজায় ত্রাণ প্রবেশের সুবিধার্থে এবং এই প্রক্রিয়া সহজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশে ইসরাইলের ক্রমাগত বাধার পর গতকাল এতে হস্তক্ষেপ করে হোয়াইট হাউস।

ইসরাইলকে সতর্ক করে এক চিঠিতে যুক্তরাষ্ট্র বলে, আগামী ৩০ দিনের মধ্যে গাজায় মানবিক ত্রাণ প্রবেশের পরিমাণ না বাড়ালে (ইসরাইলকে) সামরিক সহায়তা সরবরাহ বন্ধ করে দেয়া হবে।

গাজার উত্তরাঞ্চলে মৌলিক সুবিধার অভাবে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে এবং ইসরাইল সেখানে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করছে বলে জাতিসঙ্ঘের উদ্বেগের পর এই চিঠি দেয়া হয়।

জাতিসঙ্ঘ জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে গাজায়, বিশেষ করে উত্তরাঞ্চলে খাদ্য, পানি, গ্যাস, জ্বালানি ও ওষুধসহ ত্রাণ সরবরাহের ওপর ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছে ইসরাইল।

সূত্র : সিনহুয়া/ইউএনবি

মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

নোবেল মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লে। মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আন্তর্জাতিক

১৬ মিনিট আগে

ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইবি ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির (পিআইসি) ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পের গুণগত মান বজায় রেখে কাজের অগ্রগতি ত্বরান্বিত করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৩০ মিনিট আগে

সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শিক্ষা ও ক্যাম্পাস

২ ঘন্টা আগে

ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার সকালে এই ফাইনাল খেলা হবে।

খেলা

৩ ঘন্টা আগে

রামেবিতে মব কালচার বরদাশত নয়

ভূমিমন্ত্রী মিনু রামেবিতে মব কালচার বরদাশত নয়

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে মিলিত হন।

রাজশাহী

৩ ঘন্টা আগে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে