আন্তর্জাতিক

গাজায় জাতিসংঘের ৭০ শতাংশ স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল

গাজায় জাতিসংঘের ৭০ শতাংশ স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল
ছবি: সংগৃহীত

গাজায় জাতিসংঘের ৭০ শতাংশ স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল

দীর্ঘ নয় মাসেরও বেশি সময় ধরা ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে চলা যুদ্ধে জাতিসংঘের ৭০ শতাংশের বেশি স্কুলে ইসরায়েল বোমা হামলা চালিয়েছে।

হামলায় স্কুল প্রাঙ্গণে আশ্রয় নেওয়া ৫৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা দ্য ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর ফিলিস্তিনির (ইউএনআরডব্লিউএ)।

জাতিসংঘের সংস্থাটির বরাত দিয়ে বুধবার (১৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে।

ইউএনআরডব্লিউএ জানিয়েছে, নয় মাসেরও বেশি সময় ধরা চলা যুদ্ধে ৭০ শতাংশের বেশি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় স্কুল প্রাঙ্গণে আশ্রয় নেওয়া ৫৩৯ জন নিহত হয়েছেন।

জাতিসংঘের সংস্থাটি আরও জানিয়েছে, অপর্যাপ্ত জ্বালানির কারণে দেইর-আল-বালাহ'র ৭ লাখ বাসিন্দা সুপেয় পানির সংকটে ভুগছেন। আহত ফিলিস্তিনিদের চিকিৎসায় লড়াই করছেন গাজার স্বাস্থ্যকর্মীরা। উপত্যকাটিতে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম নেই। পরিবারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন। এ অবস্থায় মনোবল হারিয়ে ফেলছেন কতর্ব্যরতরা। পরিস্থিতি সামলাতে আন্তর্জাতিক মেডিকেল প্রতিনিধিদের অবরুদ্ধ উপত্যকাটিতে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের ওই হামলায় নিহত হয় ১২ শর মতো ইসরায়েলি। ওইদিন দুই শতাধিক ইসরায়েলিকে বন্দি করে গাজায় নিয়ে আসেন সশস্ত্র ফিলিস্তিনিরা।

ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা শুরু দখলদার দেশ ইসরায়েল। তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনা।

নয় মাসেরও বেশি সময় ধরে চালানো হামলায় এখন পর্যন্ত ৩৮ হাজার ৭১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৯ হাজার ১৬৬ জন।

হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৩ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৪ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৪ ঘন্টা আগে