আন্তর্জাতিক

বাংলাদেশ সীমান্ত ঘেঁষে ‘জিম’ ও ‘স্নানাগার’ বানাল বিএসএফ

বাংলাদেশ সীমান্ত ঘেঁষে ‘জিম’ ও ‘স্নানাগার’ বানাল বিএসএফ
ছবি: সংগৃহিত

বাংলাদেশ সীমান্ত ঘেঁষে ‘জিম’ ও ‘স্নানাগার’ বানাল বিএসএফ

বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৩টি উন্মুক্ত জিমনেসিয়াম ও নারীদের জন্য কয়েকটি স্নানাগার নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। খবর ইকোনমিক টাইমস ও ডেকান হেরাল্ড।

পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় জেলার গেদে, কাদিপুর এবং টুঙ্গি এলাকার সীমান্ত ফাঁড়ির কাছে খোলা আকাশের নিচে এসব জিমনেসিয়াম ও টিনশেডের স্নানাগার নির্মাণ করেছে বিএসএফের ৩২ ব্যাটালিয়ন। পরে নারীদের জন্য টিনশেড আচ্ছাদিত গোসলখানাও তৈরি করা হয়।

বিএসএফের এক কর্মকর্তা এ বিষয়ে দেশটির সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, স্থানীয় মানুষদের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত থাকার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জিমগুলোতে ব্যায়ামের নানা সরঞ্জাম, যেমন সমান্তরাল বার, কোমর স্ট্রেচার, চেস্ট প্রেস, ফান রাইডার, ল্যাটারাল পুল ডাউন, সিট–আপ ট্রেনার, দ্বি–পার্শ্বযুক্ত রোটেটর এবং তাই চি স্পিনার স্থাপন করা হয়েছে। শিশু, যুবক এবং বয়স্করা দিনের যেকোনো সময় এগুলো ব্যবহার করতে পারবেন।

বিএসএফের ৩২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার সুজিত কুমার সংবাদমাধ্যম বলেন, এই অবকাঠামোগুলো নির্মাণ করতে বাহিনীর নিজস্ব তহবিল ব্যবহার করা হয়েছে। বিএসএফ এখানে স্থানীয়দের পাশে আছে। সীমান্তের নিরাপত্তা ছাড়াও যেভাবে সম্ভব স্থানীয়দের সাহায্য নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

কুমার বিশ্বাস নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, নারীরা খোলা জায়গায় স্নান করত এবং তাদের কোনো গোপনীয়তা না থাকায় আমাদের খুব খারাপ লাগত। বিএসএফ স্থানীয়দের কাছ থেকে এই বিষয়টি জানতে পেরে উদ্যোগ নিয়েছে। নারীরা এই উদ্যোগে খুব খুশি।

রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

হুথি রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয়

১৬ মিনিট আগে

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

ক্রিকেট প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই এই কীর্তি গড়েন তিনি।

খেলা

১৯ মিনিট আগে

বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সারাদেশ

২০ মিনিট আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অপরাধ ও আইন

১ ঘন্টা আগে

কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

পুশইনের চেষ্টা কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

কুষ্টিয়া সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে তাঁদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায় বিএসএফ।

সারাদেশ

১ ঘন্টা আগে