আন্তর্জাতিক

হাসিনা যুগ শেষ, দেশে ফেরাটা বোকামি: কংগ্রেস নেতা শশী থারুর

হাসিনা যুগ শেষ, দেশে ফেরাটা বোকামি: কংগ্রেস নেতা শশী থারুর
ছবি: সংগৃহীত

হাসিনা যুগ শেষ, দেশে ফেরাটা বোকামি: কংগ্রেস নেতা শশী থারুর

গণবিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের পর শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার জন্য মোদি সরকারের প্রশংসা করেন দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের প্রভাবশালী নেতা এবং এমপি শশী থারুর। একই সঙ্গে শেখ হাসিনা যুগের সমাপ্তি, তাতে কোনো সন্দেহ নেই বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের ইকোনমিক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কেরালা রাজ্যের সংসদ সদস্য শশী থারুর শেখ হাসিনা এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘এটা যে খুব স্পষ্টভাবেই শেখ হাসিনা যুগের সমাপ্তি, তাতে কোনো সন্দেহ নেই। তার বয়সও ৭৬ বছর। আমি মনে করি না যে তিনি (দেশে) প্রত্যাবর্তন করতে নির্বাসনে রয়েছেন। এটা করা বোকামি হবে।’

এদিকে, গত ৭ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে জানতে চাওয়া হলে শশী থারুর বলেন, ‘তিনি খুবই ভালো মানুষ।আমি তাকে অনেক দিন ধরেই চিনি।’

আবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে শশী থারুর বলেছেন, প্রতিবেশী দেশে (বাংলাদেশ) ক্ষমতার পালাবদল ভারতের জন্য কোনোভাবেই উদ্বেগের বিষয় নয়।

শশী থারুর আরও বলেন, শেখ হাসিনা ভারতের বন্ধু আর ভারতকে শেখ হাসিনার বন্ধু। যখন বন্ধু বিপদে পড়ে, তখন তাকে সাহায্য করার আগে দ্বিতীয়বার চিন্তা করতে হয় না। তাদেরকে সাহায্য করতে হয়, নিরাপত্তা দিতে হয়। ভারত ঠিক সেটাই করে দেখিয়েছে। আমরা কিছু মানদণ্ড মেনে কাজ করি। আমাদের সরকার তাকে এখানে এনে, নিরাপত্তা দিয়ে সঠিক কাজটিই করেছে।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

২ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৬ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৬ ঘন্টা আগে