আন্তর্জাতিক

ভারতের ৩০০টি ব্যাংকে সাইবার হামলা

ভারতের ৩০০টি ব্যাংকে সাইবার হামলা
ছবি: সংগৃহীত

ভারতের ৩০০টি ব্যাংকে হামলা

ভারতের ৩০০টি ব্যাংকে হামলা চালিয়েছে হ্যাকাররা। হামলায় গ্রামীণ ও সমবায় প্রতিষ্ঠানগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) বুধবার (৩১ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাইবার হামলার খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, লেনদেন সংক্রান্ত প্রযুক্তি প্রদানকারী সংস্থা ‘সি-এজ টেকনোলজি’ র‌্যানসমওয়্যার হামলার শিকার হয়েছে। এতে যেসব ব্যাংক ‘সি-এজ টেকনোলজি’ থেকে প্রযুক্তি ব্যবহার করত, তাদের গ্রাহকেরা সাময়িকভাবে অর্থ লেনদেন করতে পারবেন না।

এই সাইবার হামলার বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। তবে আরবিআই বলেছে, ‘সি-এজ টেকনোলজি’কে এনপিসিআইভিত্তিক খুচরা লেনদেনব্যবস্থা থেকে অস্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।

ভারতের শীর্ষ ব্যাংক ও ভারতীয় সাইবার কর্তৃপক্ষ দেশটির ব্যাংকগুলোকে কয়েক সপ্তাহ ধরে সম্ভাব্য সাইবার হামলা সম্পর্কে সতর্ক করছে। এর মধ্যেই গতকাল এই আক্রমণের ঘটনা ঘটে।

ভারতের সরকারি কর্মকর্তারা বলছে, সাইবার হামলারকারণে যে ৩০০টি ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতের দৈনিক মোট লেনদেনের মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ হয়ে থাকে। এর ফলে অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে এর বিশেষ প্রভাব পড়বে না বলেই তাদের ধারণা।

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

১ ঘন্টা আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

১ ঘন্টা আগে

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

অনিয়মে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

আগামী ২৭ মের মধ্যে পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে প্রায় ৮০০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয়

১ ঘন্টা আগে

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১৭ ঘন্টা আগে