আন্তর্জাতিক

রাজস্থানে বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ৪১

রাজস্থানে বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ৪১
ছবি: সংগৃহিত

রাজস্থানে বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ৪১

ভারতের রাজস্থানের সিকর জেলার একটি ওভারব্রিজের দেওয়ালে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত এবং ৪১ জনেরও বেশি আহত হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বেলা ২টার দিকে বিকানের-জয়পুর হাইওয়ের লক্ষ্মণগড় এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার সময় বাসটির অধিকাংশ যাত্রী ধনতেরাস উপলক্ষে সিকর শহরে কেনাকাটা করতে যাচ্ছিলেন। আহতদের লক্ষ্মণগড় এবং সিকরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাতজনকে পরে জয়পুরে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সালাসার থেকে নওয়ালগড়গামী বাসটি ৮০ কিমি গতিতে চলছিল এবং চালক একটি বাঁক সঠিকভাবে ঘুরতে ব্যর্থ হন। উৎসবের কারণে বাসটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিল।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলা ও আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয় মানুষ ও পথচারীরা আহতদের সাহায্যে এগিয়ে আসেন এবং তাদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

এদিকে রাজস্থান রাজ্যের মন্ত্রী সুমিত গোদারা নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১২ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১২ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

১৪ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

১৫ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

১৫ ঘন্টা আগে