আন্তর্জাতিক

ভারত মারাত্মক ভুল করেছে : কানাডার প্রধানমন্ত্রী

ভারত মারাত্মক ভুল করেছে : কানাডার প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহিত

ভারত মারাত্মক ভুল করেছে : কানাডার প্রধানমন্ত্রী

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বুধবার বলেছেন, কানাডার সার্বভৌমত্বের উপর আগ্রাসী হস্তক্ষেপ করে ভারত মারাত্মক ভুল করেছে। তিনি তার দেশ সহিংসতা ছড়িয়ে দেয়ার জন্য ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ আনেন। কানাডাভিত্তিক শিখ বিচ্ছিন্নতাবাদদের টার্গেট করার জন্য ভারতকে অভিযুক্ত করা নিয়ে দু'দেশের মধ্যে বিবাদের এটি নতুন মাত্রা সৃষ্টি করল।

ট্রুডো বলেন, 'আগের যেকোনো সময়ের চেয়ে আরো পরিষ্কার ইঙ্গিত রয়েছে' যে তাদের ভূখণ্ডে শিখ ভিন্ন মতালম্বীদের ওপর টার্গেট করে কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ভারত।

কানাডা ছয় ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করার দু'দিন পর ট্রুডো এই মন্তব্য করলেন। ওই কূটনীতিকদের বিরুদ্ধে কানাডায় এক শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার হত্যার সাথে জড়িত থাকার এবং ব্যাপক অর্থে ওই দেশে ভারতীয় ভিন্ন মতাবলম্বীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগ রয়েছে।

এক বছরব্যাপী বিবাদটি দ্বিপক্ষীয় সম্পর্ককে তলানিতে নিয়ে গেছে এবং কানাডার নেতার এই মন্তব্য ছিল এ সময়ের মধ্যে সবচেয়ে কঠোর মন্তব্য।

কানাডার রাজনীতিতে বিদেশী হস্তক্ষেপ সম্পর্কে নিরপেক্ষ তদন্ত বিষয়ে তিনি বলেন, 'ভারতীয় সরকার এটা ভেবে মারাত্মক ভুল করেছে যে তারা কানাডার নিরাপত্তা ও সার্বভৌমত্বের উপর আগের মতোই আগ্রাসীভাবে হস্তক্ষেপ করতে পারবে।'

ট্রুডো বলেন, অটোয়া কানাডার অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরো পদক্ষেপ গ্রহণ করবে। তবে বিস্তারিত আর কিছু বলতে তিনি অস্বীকৃতি জানান।

ভারত এই অভিযোগ অস্বীকার করে। তারা পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডার ছয় কূটনীতিককে বহিষ্কার করেছে।

সূত্র : আল জাজিরা, ভিওএ

মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

নোবেল মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লে। মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আন্তর্জাতিক

১৭ মিনিট আগে

ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইবি ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির (পিআইসি) ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পের গুণগত মান বজায় রেখে কাজের অগ্রগতি ত্বরান্বিত করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৩১ মিনিট আগে

সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শিক্ষা ও ক্যাম্পাস

২ ঘন্টা আগে

ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার সকালে এই ফাইনাল খেলা হবে।

খেলা

৩ ঘন্টা আগে

রামেবিতে মব কালচার বরদাশত নয়

ভূমিমন্ত্রী মিনু রামেবিতে মব কালচার বরদাশত নয়

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে মিলিত হন।

রাজশাহী

৩ ঘন্টা আগে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে