আন্তর্জাতিক

সুদানে গৃহযুদ্ধে মৃত্যু ২০ হাজার ছাড়াল

সুদানে গৃহযুদ্ধে মৃত্যু ২০ হাজার ছাড়াল
ছবি: সংগৃহিত

সুদানে গৃহযুদ্ধে মৃত্যু ২০ হাজার ছাড়াল

২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে ভয়াবহ সংঘাত চলছে সুদানিজ আর্মড ফোর্সেস-এসএএফ ও প্যারামিলিটারি র্যা পিড সাপোর্ট ফোর্সেস-আরএসএফ’র মধ্যে। চলমান এই গৃহযুদ্ধে এরই মাঝে প্রাণহানি ২০ হাজার ছাড়িয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ কথা জানায়, যুদ্ধ ও সংঘাত নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা- ‘আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা’- এসিএলইডি।

প্রতিবেদনে বলা হয়, গত বছর গৃহযুদ্ধ শুরুর পর থেকে এসএএফ ও আরএসএফ’র মধ্যে অন্তত ৭ হাজার ২৩০টি সংঘাত হয়েছে। চলতি বছরের ৬ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত বেশিরভাগ সংঘাত হয় খারতুম ও দক্ষিণ দারফুর প্রদেশে। এর মাঝে খারতুমে ১৫৭টি সংঘাতে ২৬০ জন ও দক্ষিণ দারফুরে ৩৯৬টি সংঘাতে ৬৮ জনের মৃত্যু হয়।

ভয়াবহ এই গৃহযুদ্ধ বন্ধে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছে মধ্যস্থতাকারী বিভিন্ন দেশ। এ লক্ষ্যে ১৪ আগস্ট থেকে সুইজারল্যান্ডের জেনেভায় নতুন দফায় সমঝোতা আলোচনা শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত তা সফল হয়নি বলে জানিয়েছে মধ্যস্থতাকারীরা। আলোচনার টেবিলে এসএএফ কোনো প্রতিনিধি পাঠায়নি।

নতুন দফার সমঝোতা আলোচনা ভেস্তে যাওয়ার পর জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, গৃহযুদ্ধ চলমান থাকায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তার স্বার্থে সুদানে দুটি হিউম্যানিটেরিয়ান করিডোর পুনরায় চালু করা হবে। বিবৃতিতে মানবিক কার্যক্রম সুষ্ঠুভাবে চালিয়ে যেতে এসএএফ ও আরএসএফ-কে ২০২৩ সালের ১১ মে স্বাক্ষরিত জেদ্দা ডিক্লারেশন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে সুদানে যুদ্ধবিরতি নিশ্চিতে অব্যাহতভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার জানিয়েছে মধ্যস্থতাকারীরা। আগামীতে সমঝোতা আলোচনায় এসএএফ অংশ নেবে বলে আশাবাদ জানিয়েছে তারা। একই সাথে সুদানে মানবিক বিপর্যয় ঠেকাতে আন্তর্জাতিক মহলকে পর্যাপ্ত আর্থিক সহায়তা দেয়ার আহ্বান জানানো হয়েছে।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

৭ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

৭ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৭ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৮ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৮ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৯ ঘন্টা আগে