আন্তর্জাতিক

সউদীতে নতুন আরো ৭ তেল-গ্যাসের খনি আবিষ্কারের ঘোষণা

সউদীতে নতুন আরো ৭ তেল-গ্যাসের খনি আবিষ্কারের ঘোষণা
ছবি: সংগৃহিত

সউদীতে নতুন আরো ৭ তেল-গ্যাসের খনি আবিষ্কারের ঘোষণা

সউদী আরবে তেল ও গ্যাসের আরও ৭টি নতুন খনি আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ও আর রুব আল খালি বা এম্পটি কোয়ার্টারে সাতটি তেল ও গ্যাসের মজুদ আবিষ্কারের ঘোষণা দিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী।

সউদী আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান বলেছেন, রাষ্ট্রীয় তেল গ্রুপ সউদী আরামকো দুটি অপ্রচলিত তেলক্ষেত্র, হালকা আরবীয় তেলের একটি জলাধার, দুটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং দুটি প্রাকৃতিক গ্যাস জলাধার আবিষ্কার করেছে।

এর মধ্যে সউদী আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে দুটি অপ্রচলিত তেলক্ষেত্র এবং একটি ভান্ডার আবিষ্কৃত হয়েছে। অন্যদিকে এম্পটি কোয়ার্টারে দুটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং দুটি ভান্ডার পাওয়া গেছে।

সউদী আরব বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রফতানিকারক দেশ এবং পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলির সংগঠনের (ওপেক) শীর্ষস্থানীয় সদস্য।

দেশটিতে খনিজ তেলের বিপুল ভান্ডার রয়েছে। তবে এর সঙ্গে সেখানে পাওয়া যায় অন্য খনিজ পদার্থও। এমনকি স্বর্ণের খনিও সউদীতে নতুন নয়। গত বছরের ডিসেম্বরের শেষে দিকে মক্কা অঞ্চলে বিপুল সম্ভাবনাময় সোনার খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছিল দেশটি।

এসব খনিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বহু শিল্প গড়ে উঠেছে। এর আগে ২০২২ সালে মদিনা শহরে সোনা এবং তামার খনি আবিষ্কৃত হয়েছিল। বিশেষজ্ঞদের আশা, একের পর এক এই আবিষ্কারের ফলে সউদীর খনি শিল্পের চেহারা বদলে যেতে পারে।

বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

দখল-দূষণ ঠেকাতে বিশেষ টাস্কফোর্স বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

রাজশাহী ও নাটোর জেলার ওপর দিয়ে প্রবাহিত বারনই নদীকে দখল ও দূষণমুক্ত করে পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। নদী খননের পর পুনরায় দখল, ভরাট ও বর্জ্য ফেলা ঠেকাতে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স।

জাতীয়

১ ঘন্টা আগে

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১৬ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১৭ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৯ ঘন্টা আগে