আন্তর্জাতিক

বিহারে বিষাক্ত মদপানে ১২ জনের মৃত্যু

বিহারে বিষাক্ত মদপানে ১২ জনের মৃত্যু
ছবি: সংগৃহিত

বিহারে বিষাক্ত মদপানে ১২ জনের মৃত্যু

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদ্যপানে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, আরও কয়েকজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে। রাজ্যটির সারান ও সিওয়ান জেলায় এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, বিষাক্ত মদ্যপানে বিহারের সারান ও সিওয়ান জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে। আরও আট জনেরও বেশি অসুস্থ ব্যক্তিকে ছাপরা, সিওয়ান ও পাটনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তথ্য অনুসারে, সারান জেলায় তিনজন মারা গেছেন। আর সিওয়ান জেলায় প্রাণ হারিয়েছেন আরও নয়জন।

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয়ভাবে তৈরি মদ খেয়েছিল তারা, যাতে ক্ষতিকারক রাসায়নিক ছিল।

জানা গেছে, পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে একজন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন এবং রাতে তিনি মারা যান।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বিহারে মদ বিক্রি নিষিদ্ধ। তবে, প্রায়শই সেখানে ঘরোয়া উপায়ে তৈরি বিষাক্ত মদ পানের কারণে মৃত্যুর ঘটনা ঘটে থাকে।

সম্প্রতি বিহার সরকার জানায়, ২০১৬ সালের এপ্রিলে রাজ্যে মদ নিষিদ্ধ করার পর থেকে ১৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সব থেকে মারাত্মক পরিস্থিতি হয়েছিল ২০২২ সালে। সেই বছর সারান জেলায় বিষাক্ত মদ্যপান করে অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছিল।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সেই সময় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, যেহেতু রাজ্যে মদ নিষিদ্ধ, তাই বিষাক্ত মদ্যপান করে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না।

অবশ্য বারবার এই ধরনের ঘটনা ঘটায় বিহারে মদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি উঠেছে।

মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

নোবেল মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লে। মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আন্তর্জাতিক

১৫ মিনিট আগে

ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইবি ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির (পিআইসি) ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পের গুণগত মান বজায় রেখে কাজের অগ্রগতি ত্বরান্বিত করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

২৯ মিনিট আগে

সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শিক্ষা ও ক্যাম্পাস

২ ঘন্টা আগে

ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার সকালে এই ফাইনাল খেলা হবে।

খেলা

৩ ঘন্টা আগে

রামেবিতে মব কালচার বরদাশত নয়

ভূমিমন্ত্রী মিনু রামেবিতে মব কালচার বরদাশত নয়

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে মিলিত হন।

রাজশাহী

৩ ঘন্টা আগে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে