আন্তর্জাতিক

পূর্ব খান ইউনিস খালি করার নির্দেশ ইসরাইলের

পূর্ব খান ইউনিস খালি করার নির্দেশ ইসরাইলের
ছবি: সংগৃহিত

পূর্ব খান ইউনিস খালি করার নির্দেশ ইসরাইলের

গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের পূর্বাঞ্চলে বসবাসরত ফিলিস্তিনিদের জরুরি ভিত্তিতে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

সামরিক বাহিনীর আরবি-ভাষার মুখপাত্র আভিচায় আদ্রাই এক এক্সবার্তায় পূর্ব খান ইউনিসবাসীকে লক্ষ্য করে বলেছেন, ‘নিরাপত্তার জন্য আপনাকে অবিলম্বে মানবিক অঞ্চলে সরে যেতে হবে।’

তবে মানবিক অঞ্চল বলতে কোন এলাকাকে বুঝানো হয়েছে, সেটি তিনি স্পষ্ট করেননি। তবে সম্প্রতি ফিলিস্তিনিদের আল-মাওয়াসি এলাকায় যেতে বলা হচ্ছে। কিন্তু ওই ক্যাম্প সিটিতে বারবার হামলা হচ্ছে।

এই ধরনের উচ্ছেদ আদেশ সাধারণত ইসরাইলি সৈন্য এবং ট্যাঙ্ক দ্বারা আসন্ন স্থল হামলার ইঙ্গিত দেয়। যেমন উত্তর গাজা শহরের শুজাইয়া জেলায় গত সপ্তাহে শুরু করা অভিযানের শুরুতেও এমন নির্দেশ দেয়া হয়েছিল।

সূত্র : আল জাজিরা

বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

দখল-দূষণ ঠেকাতে বিশেষ টাস্কফোর্স বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

রাজশাহী ও নাটোর জেলার ওপর দিয়ে প্রবাহিত বারনই নদীকে দখল ও দূষণমুক্ত করে পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। নদী খননের পর পুনরায় দখল, ভরাট ও বর্জ্য ফেলা ঠেকাতে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স।

জাতীয়

১ ঘন্টা আগে

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১৬ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১৭ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৯ ঘন্টা আগে