আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির মিসরীয় প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর

গাজায় যুদ্ধবিরতির মিসরীয় প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর
ছবি: সংগৃহিত

গাজায় যুদ্ধবিরতির মিসরীয় প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর

গাজায় যুদ্ধবিরতির মিসরীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মন্ত্রী পরিষদের অধিকাংশ সদস্যদের সমর্থন সত্ত্বেও এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, মিসরীয় প্রস্তাবের পক্ষে বেশিরভাগ ইসরাইলি মন্ত্রীদের সমর্থন ছিল। কিন্তু নেতানিয়াহুর বিরোধিতার কারণে তেল আবিব চুক্তিটি প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে। নেতানিয়াহু জোর দিয়ে বলেছিলেন যে ‘আলোচনা কেবল আগুনের নিচেই হবে।’

ইসরাইলি গণমাধ্যমে বলা হয়েছে, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি রোববার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করেছেন।

রাজধানী কায়রোতে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেবোউনের সাথে যৌথ সংবাদ সম্মেলনে সিসি বলেন, আমরা গাজা উপত্যকায় কয়েকজন ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে চার ইসরাইলি বন্দীকে মুক্তির প্রস্তাব দিয়েছি। সেজন্য দু’দিনের যুদ্ধবিরতির প্রস্তাবও করেছিলাম। তারপর যুদ্ধবিরতিকে স্থায়ী যুদ্ধবিরতিতে পরিণত করার জন্য ১০ দিনের মধ্যে আলোচনা হবে।

উল্লেখ্য, চলমান যুদ্ধে গাজায় ইসরাইলি সামরিক হামলায় কমপক্ষে ৪৩ হাজার ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ১ লাখ ১ হাজার ১১০ জন আহত হয়েছে। এর মধ্যে গত ৪৮ ঘণ্টায় অন্তত ৯৬ ফিলিস্তিনি নিহত এবং ২৭৭ জন আহত হয়েছে।

সূত্র : মেহের নিউজ এজেন্সি

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৫১ মিনিট আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

৫৪ মিনিট আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

১ ঘন্টা আগে

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১৩ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১৪ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১৫ ঘন্টা আগে