আন্তর্জাতিক

ত্রিপুরায় ১১ বাংলাদেশি গ্রেপ্তার

ত্রিপুরায় ১১ বাংলাদেশি গ্রেপ্তার
ছবি: সংগৃহিত

ত্রিপুরায় ১১ বাংলাদেশি গ্রেপ্তার

বৈথ নথিপত্র ছাড়া অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ১১ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ত্রিপুরার রেলওয়ে পুলিশ (জিআরপি) অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে।

গতকাল রবিবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ত্রিপুরায় ১১ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বলে সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) জানিয়েছে।

ত্রিপুরা জিআরপি পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, বাংলাদেশিদের অনুপ্রবেশে সহায়তা করায় ভারতীয় তিন নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি পুলিশের একটি দল শনিবার সন্ধ্যায় আগরতলা রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে। ওই বাংলাদেশিরা ট্রেনে করে চেন্নাই ও আহমেদাবাদ যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

আগরতলা জিআরপি থানার ভারপ্রাপ্ত তপন দাস বলেন, বাংলাদেশিদের গ্রেপ্তারের পর আগরতলা সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) স্টেশনে নেওয়া হয়েছে। সেখানে পুলিশি জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের তথ্য স্বীকার করেছেন। একই সঙ্গে ওই বাংলাদেশিরা চেন্নাই ও আহমেদাবাদ যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃত ১১ বাংলাদেশি ও তাদের তিন ভারতীয় সহায়তাকারীকে রোববার স্থানীয় আদালতে তোলা হয়। পরে আদালতে তাদের রিমান্ডের আবেদন করা হয়েছে।

এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তাপস দাস।

সূত্র: পিটিআই।

রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

হুথি রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয়

১ ঘন্টা আগে

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

ক্রিকেট প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই এই কীর্তি গড়েন তিনি।

খেলা

১ ঘন্টা আগে

বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সারাদেশ

১ ঘন্টা আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অপরাধ ও আইন

২ ঘন্টা আগে

কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

পুশইনের চেষ্টা কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

কুষ্টিয়া সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে তাঁদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায় বিএসএফ।

সারাদেশ

২ ঘন্টা আগে