আন্তর্জাতিক

দিল্লির বিমানকে আকাশসীমায় প্রবেশের অনুমতি দিলো না আফগানিস্তান

দিল্লির বিমানকে আকাশসীমায় প্রবেশের অনুমতি দিলো না আফগানিস্তান
ছবি: সংগৃহিত

দিল্লির বিমানকে আকাশসীমায় প্রবেশের অনুমতি দিলো না আফগানিস্তান

একের পর এক বিমানে ভুয়া বোমাতঙ্ক ছড়ানোয় উদ্বিগ্ন ভারত। বিভিন্ন বিমান সংস্থাকে নিয়ে বৈঠকও করেছে ভারতের বেসামরিক বিমান নিরাপত্তা সংস্থা ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিয়োরিটি (বিসিএএস)। এসবের মধ্যেই রোববার দিল্লি থেকে রওনা দেয়া একটি বিমানকে আকাশসীমায় প্রবেশের অনুমতি দিলো না আফগানিস্তান প্রশাসন।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যায়, জার্মানির ফ্র্যাঙ্কফুর্টগামী ওই বিমানটি নিয়েও বোমাতঙ্ক ছড়িয়েছিল। তবে বোমাতঙ্কটির বিষয়ে নির্দিষ্ট কিছু ছিল না। ‘নন স্পেসিফিক’ বলে উল্লেখ ছিল। এর কারণে বিমানটিকে ফ্র্যাঙ্কফুর্টের উদ্দেশে উড়ানের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

ফ্র্যাঙ্কফুর্টগামী ওই বোয়িং বিমানে অন্তত ২৪০ যাত্রী ছিল।

এক প্রতিবেদনে পিটিআই জানায়, সাধারণভাবে ফ্র্যাঙ্কফুর্টগামী বিমানগুলো পাকিস্তান ও আফগানিস্তানের আকাশের ব্যবহার করে জার্মানির উদ্দেশে যায়। আকাশপথে বিমান চলাচল পথের ওপর নজর রাখার একটি অনলাইন প্লাটফর্মের তথ্য অনুযায়ী, ওই বিমানটি দিল্লি থেকে রওনা দেয়ার পর বেশ কিছুক্ষণ পাকিস্তানের আকাশের ওপর ঘুরপাক খেয়েছে। আফগানিস্তানের আকাশসীমাতেও স্বল্প সময়ের জন্য প্রবেশ করেছিল। তারপরেই আবার দিল্লির উদ্দেশে ঘুরিয়ে নেয়া হয় বিমানটিকে। যাত্রীদের নিয়ে রোববারই দিল্লিতে নিরাপদে অবতরণ করে সেটি।

ভারতীয় বিমান সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার জানায়, দিল্লি থেকে ফ্র্যাঙ্কফুর্টগামী ওই বিমানটি আবার দিল্লিতে ফিরে আসছে।

তবে কী কারণে বিমানটি ফিরে এলো তা নিয়ে বিমান সংস্থার তরফে সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি।

গত এক সপ্তাহ ধরে ভারতের বিভিন্ন বিমান সংস্থাগুলোতে হুমকি বার্তা পাঠানো হচ্ছে। তবে এখন পর্যন্ত সবগুলোই ভুয়া। একের পর এক অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমানে বোমা হামলার হুমকি প্রকাশ্যে আসার পর থেকেই যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিমানে চড়তেই ভয় পাচ্ছেন এখন অনেকে। আতঙ্কগ্রস্ত যাত্রীদের উদ্বেগ কাটাতে পদক্ষেপ করেছে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিয়োরিটিও।

সংস্থাটির ডিরেক্টর জেনারেল জুলফিকর হাসান জানান, ভারতের আকাশসীমা সম্পূর্ণ নিরাপদ। যাত্রীরাকোনো ভয় ছাড়াই বিমানযাত্রা করতে পারেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার সকালে এই ফাইনাল খেলা হবে।

খেলা

৩৮ মিনিট আগে

রামেবিতে মব কালচার বরদাশত নয়

ভূমিমন্ত্রী মিনু রামেবিতে মব কালচার বরদাশত নয়

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে মিলিত হন।

রাজশাহী

৪৩ মিনিট আগে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্ক তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতের ভূমিকা, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে

রাজনীতি

১ ঘন্টা আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

৫ ঘন্টা আগে