আন্তর্জাতিক

পৃথিবীর দিকে ছুটে আসছে চাঁদের মতো আরো এক গ্রহ

পৃথিবীর দিকে ছুটে আসছে চাঁদের মতো আরো এক গ্রহ
ছবি: ফাইল

পৃথিবীর দিকে ছুটে আসছে চাঁদের মতো আরো এক গ্রহ

আরও এক মহাজাগতিক বিরল ঘটনার সাক্ষী হতে চলছে বিশ্ব। পৃথিবীর মাধ্যাকর্ষণশক্তির টানে অনেক দূর থেকে ছুটে আসছে চাঁদের মতোই আরও এক উপগ্রহ। ‘২০২৪ পিটি৫’ নামের উপগ্রহটির ব্যাস প্রায় ১০ মিটার বা ৩৩ ফুট।

সম্প্রতি আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রকাশিত একটি প্রতিবেদনে এই ‘মিনি মুন’ মেলার তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

বর্তমানে মহাকাশবিজ্ঞানীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ‘মিনি মুন’। যদিও এটি চাঁদের মতো এত সুন্দর হবে না। এটি মূলত একটি গ্রহাণু, তাই আকার হবে অত্যন্ত ছোট। অনেক বিজ্ঞানী এটাকে কোয়াসি মুন বা অর্ধেক চাঁদ বলেও উল্লেখ করেছেন।

আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির গবেষকরা জানিয়েছেন, এটি পৃথিবীর মাধ্যাকর্ষণ দ্বারা প্রভাবিত হয়ে চাঁদের ন্যায় আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রদক্ষিণ করবে। আগামী ২৫ নভেম্বরের পর গ্রহাণুটি পৃথিবীর মাধ্যাকর্ষণ থেকে বেরিয়ে আসবে এবং তারপর আবার নিজেই কক্ষপথে চলে যাবে। এই দুই মাস এটি থেকে তৈরি চৌম্বক ক্ষেত্র গবেষণায় নতুন নতুন তথ্য যুক্ত করবে, আশা বিজ্ঞানীদের।

এটি খালি চোখে দেখা যাবে না বললেই চলে। মহাকাশের দৃশ্য পর্যবেক্ষণ করার জন্য বিশেষ সরঞ্জাম ছাড়া ২০২৪ পিটি৫ অধরাই থাকবে। পৃথিবীর চারপাশে ঘুরে, পিটি৫ সূর্যের চারপাশে ঘুরতে চলে যাবে।

১৯৮১ ও ২০২২ সালেও মাধ্যাকর্ষণশক্তির টানে পৃথিবীর কক্ষপথে দুটি গ্রহাণু ঢুকে পড়েছিল। কিছুদিন থাকার পর মহাকর্ষটান কাটিয়ে বেরিয়েও গিয়েছে গ্রহাণুগুলি।

রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

রিমান্ড রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টার অভিযোগে করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অপরাধ ও আইন

৩২ মিনিট আগে

ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার

মহালয়ায় পঞ্চগড়ের বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার

মহালয়ার পুণ্যলগ্নে দেবী দুর্গার আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে পঞ্চগড়ের পবিত্র শ্রী শ্রী বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শন করেছেন বাংলাদেশে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ সময় তিনি বাংলাদেশ ও ভারতের জনগণের শান্তি, অগ্রগতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি কামনায় পূজা-অর্চনা করেন।

ছবি

৩৩ মিনিট আগে

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

জামায়াত মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জানিয়েছেন, তুরস্ক সরকারের সঙ্গে বৈঠকে মক্কা চুক্তি, বাংলাদেশের শিক্ষা ও তৈরি পোশাক খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

রাজনীতি

৪০ মিনিট আগে

বিএনপিতে হাফ ডজন মনোনয়নপ্রত্যাশী

রাজশাহী সিটি নির্বাচন ঘিরে উত্তাপ বিএনপিতে হাফ ডজন মনোনয়নপ্রত্যাশী

রাজশাহী সিটি করর্পোরেশন (রাসিক) নির্বাচন সামনে রেখে ক্রমেই সরগরম হয়ে উঠছে মহানগরী। নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও সম্ভাব্য মেয়র প্রার্থীদের তৎপরতায় নগরজুড়ে নির্বাচনী আবহ তৈরি হয়েছে। পাড়া-মহল্লা, সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক কর্মসূচিতে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। একই সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রচার।

রাজনীতি

৪৪ মিনিট আগে

নেপালে ফের আকস্মিক বন্যা, নিরাপদ স্থানে সরানো হলো বাসিন্দাদের

নেপাল নেপালে ফের আকস্মিক বন্যা, নিরাপদ স্থানে সরানো হলো বাসিন্দাদের

নেপালের উত্তর-মধ্যাঞ্চলে বুধি গণ্ডকী নদীতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর রোববার (১১ অক্টোবর) স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে