আন্তর্জাতিক

মাঙ্কিপক্স আতঙ্ক: কঙ্গোতে মৃতের সংখ্যা বেড়ে ৫৭০

মাঙ্কিপক্স আতঙ্ক: কঙ্গোতে মৃতের সংখ্যা বেড়ে ৫৭০
ছবি: সংগৃহিত

মাঙ্কিপক্স আতঙ্ক: কঙ্গোতে মৃতের সংখ্যা বেড়ে ৫৭০

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক (ডি আর) কঙ্গোতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা ৫৭০ জন ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১৯ আগস্ট) রাজধানী কিনশাসায় এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭০০ জন এবং এ রোগে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৫৭০ জন ছাড়িয়েছে। এই রোগের বিস্তার ঠেকাতে পুরো আফ্রিকা মহাদেশে জরুরি অবস্থা ঘোষণা করা প্রয়োজন। অন্যান্য দেশের সরকারের সঙ্গে এ ইস্যুতে আমাদের আলোচনা চলছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডি আর কঙ্গোতে শুরু হয়েছে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব। দেশটির মোট প্রদেশের সংখ্যা ২৬টি, জনসংখ্যা ১০ কোটি। এই ২৬ প্রদেশের মধ্যে দক্ষিণ কিভু, উত্তর কিভু, শোপো, একুয়াটিউর, উত্তর উবাঙ্গি, শুয়াপা, মঙ্গালা এবং সানকুরু প্রদেশে সংক্রমণ সবচেয়ে বেশি।

ইতোমধ্যে ডি আর কঙ্গোর প্রতিবেশী দেশ বুরুন্ডি, কেনিয়া, রুয়ান্ডা এবং উগান্ডাতেও এই রোগ ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে জুলাই মাসে। রোগটির সংক্রমণ ঠেকাতে গত বুধবার জরুরি অবস্থা জারি করেছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে স্লোগান ও কটূক্তি করার অভিযোগ উঠেছে।

জাতীয়

২৫ মিনিট আগে

২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আইএমএফ ২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে। একই সময়ে দেশে গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

অর্থনীতি

৩৫ মিনিট আগে

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

১২ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

১২ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

১২ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

১৩ ঘন্টা আগে