আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে রণতরী ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে রণতরী ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে রণতরী ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, একটি যুদ্ধবিমান স্কয়াড্রোন এবং অতিরিক্ত রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। অতি সম্প্রতি তেহরানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা নিহত হওয়ার পর ইরান প্রতিশোধ গ্রহণের হুমকি দেয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নিয়েছে।

গাজা যুদ্ধের প্রথম দিকের পর এটিই মার্কিন বাহিনীর বৃহত্তম মুভমেন্ট। ওই সময় পেন্টাগন দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যে পাঠিয়ে যুদ্ধ সম্প্রসারণ না করার জন্য আঞ্চলিক উগ্রবাদী গ্রুপগুলোর প্রতি প্রকাশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্স কোঅর্ডিনেটর জন কিরবি সিএনএনকে বলেন, 'আমরা সুপ্রিম লিডারের উচ্চকণ্ঠের ও পরিষ্কার বক্তব্য শুনেছি যে তিনি তেহরানে হামাস নেতার এই হত্যার প্রতিশোধ নিতে চান এবং তারা ইসরাইলের ওপর আরেকটি হামলা করতে চান।'

তিনি বলেন, আমরা কেবল এটুকু অনুমান করতে পারি না যে আমরাও এ ধরনের হামলার শিকার হতে পারি। ফলে আমরা যথাযথ সম্পদ ও সক্ষমতা এই অঞ্চলে উপস্থিতি নিশ্চিত করতে চাই।

শুক্রবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউএসএস থিওডোর রুজভেল্ট স্ট্রাইক গ্রুপের বদলে ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপকে পাঠানোর নির্দেশ দেন। ইউএসএস রুজভেল্ট বর্তমানে ওমান উপসাগরে কাজ করছে বলে পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং জানান।

এছাড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রসহ ডেস্ট্রোয়ার ও ক্রুইজারও পাঠানো হচ্ছে মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরে। কোন কোন রণতরী পাঠানো হচ্ছে, তা বলা হয়নি। তবে গত এপ্রিলে ইসরাইলের বিরুদ্ধে ইরানি রকেট ও ক্ষেপণাস্ত্রগুলো বাধা দিয়েছিল ভূমধ্যসাগরে নিয়োজিত দুটি মার্কিন ডেস্ট্রোয়ার।

অস্টিন ওই অঞ্চলে এক স্কয়াড্রোন যুদ্ধবিমান মোতায়েন করার নির্দেশও দিয়েছেন।

যুক্তরাষ্ট্র আরো আগেই ইউএসসে ওয়াসপ উভচর অ্যাসাল্ট জাহাজ পাঠিয়ে রেখেছে।

তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার বদলা নেয়ার কথা ঘোষণা করেছে ইরান। ইসরাইল এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

মার্কিন কর্মকর্তারা মনে করছেন, আগামী কয়েক দিনের মধ্যে ইরানি প্রতিশোধ আসতে পারে।

সূত্র : সিএনএন

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

২৩ মিনিট আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

২৭ মিনিট আগে

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

অনিয়মে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

আগামী ২৭ মের মধ্যে পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে প্রায় ৮০০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয়

৩০ মিনিট আগে

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে