আন্তর্জাতিক

মোদিকে কটাক্ষ করা মালদ্বীপের দুই নারী মন্ত্রীর পদত্যাগ

মোদিকে কটাক্ষ করা মালদ্বীপের দুই নারী মন্ত্রীর পদত্যাগ
ছবি: সংগৃহীত

মোদিকে কটাক্ষ করা মালদ্বীপের দুই নারী মন্ত্রীর পদত্যাগ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করা মালদ্বীপের দুই নারী মন্ত্রী পদত্যাগ করেছেন। যদিও তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। মঙ্গলবার প্রেসিডেন্ট দপ্তরে পদত্যাগপত্র জমা দেন দুই মন্ত্রী মারিয়াম শিউনা ও মালশা শরিফ।

গত বছরের ডিসেম্বরে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ ভ্রমণে যান মোদি। ভ্রমণ শেষে দিল্লিতে ফিরে ভারত মহাসাগরের তীরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ওই দ্বীপের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। সেখানে পরোক্ষভাবে ভারতীয়দের ভ্রমণের আহ্বান জানান।

ভারতের প্রধানমন্ত্রীর ওই পোস্ট দেওয়ার পরপরই তুমুল আলোচনা-সমালোচনা শুরু ‍হয় মালদ্বীপের সামাজিক যোগাযোগমাধ্যমে। দেশটির সাধারণ মানুষের পাশাপাশি ভারতের সমালাচনা ও মোদিকে কটাক্ষ করেন বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা ও মন্ত্রিসভার সদস্য।

প্রেসিডেন্ট মুইজ্জুর মন্ত্রিসভার তিন সদস্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মোদিকে বাজেভাবে কটাক্ষ করার অভিযোগ ওঠে। তারা হলেন মারিয়াম শিউনা, মালসা শরিফ ও মাহজুম মজিদ।

ভারতের প্রধানমন্ত্রীর প্রতি কটাক্ষ করে মন্তব্য করার অভিযোগে এই তিনজনকে চলতি বছরের জানুয়ারিতে বরখাস্ত করা হয়। ওই তিনজনের মধ্যে দুজন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৩ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৩ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৪ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৪ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে