আন্তর্জাতিক

উত্তরাখণ্ডে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে, নিহত ৩৬

উত্তরাখণ্ডে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে, নিহত ৩৬
ছবি সংগৃহিত

উত্তরাখণ্ডে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে, নিহত ২৩

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অনেকে। দেশটির উত্তরাখণ্ড রাজ্যে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যাওয়ার কারণে এই দুঃখজনক ঘটনা ঘটে।

সোমবার (৪ নভেম্বর) এক রিপোর্টে এই বিষয়টি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গভীর খাদে পড়ে যাওয়ার পরে কমপক্ষে ৩৬ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জেলা ম্যাজিস্ট্রেট অলোক কুমার পান্ডে জানিয়েছেন।

বাসটি গাড়ওয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল এবং পথিমধ্যে মার্চুলা নামক স্থানে দুর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে।

কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এখনও পর্যন্ত ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে কারণ বাসটি যখন ২০০ মিটার বা ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায় তখন এটিতে প্রায় ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন।

টাইমস অব ইন্ডিয়া বলছে, পুলিশ এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ)-সহ জরুরি কর্মীরা অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করতে ঘটনাস্থলে পৌঁছেছেন।

এদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আলমোড়া জেলার মার্চুলায় দুর্ভাগ্যজনক বাস দুর্ঘটনায় হতাহতের খবরে আমি দুঃখিত। জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৯ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৯ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

১২ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

১২ ঘন্টা আগে