আন্তর্জাতিক

যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান, সর্বশক্তি দিয়ে হামলার নির্দেশ

যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান, সর্বশক্তি দিয়ে হামলার নির্দেশ
ছবি: সংগৃহিত

যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান, সর্বশক্তি দিয়ে হামলার নির্দেশ

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ ১২টি দেশের দেওয়া লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। উল্টো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সামরিক বাহিনীকে সর্বশক্তি দিয়ে লেবাননে হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বুধবার রাতেও লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত দুই দশকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে এটা সবচেয়ে ভয়াবহ লড়াই।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার এক্স অ্যাকাউন্টে এক বিবৃতিতে বলেন, ‘যুদ্ধবিরতির খবর সত্য নয়।’ নেতানিয়াহুর দফতর থেকেও বলা হয়েছে, তিনি এই প্রস্তাবের কোনো জবাবও দেননি। ইসরায়েলি বাহিনীগুলোকে দেওয়া পরিকল্পনা অনুযায়ী সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে বলেন, উত্তরে (লেবানন সীমান্ত) কোনো যুদ্ধবিরতি হয়নি। হিজবুল্লাহর সঙ্গে সর্বশক্তি নিয়ে বিজয় আসার আগ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব, যাতে নিরাপত্তার সঙ্গে ইসরায়েলের (উত্তরাঞ্চলের) বাসিন্দারা নিজ নিজ বাড়িঘরে ফিরতে পারেন।

ইসরায়েল জানিয়েছে, তারা লেবাননে একটি স্থল অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে এসব হামলা চালাচ্ছে। ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হালেভি দেশটির সেনাসদস্যদের উদ্দেশে বলেছেন, হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে ব্যাপক বিমান হামলা তাদের ‘শত্রু অঞ্চলে প্রবেশের পথ’ তৈরি করে দিতে পারে। হালেভিই ইসরায়েলের প্রথম কোনো ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তা, যিনি লেবাননে স্থল অভিযান যে অনিবার্য, তার ইঙ্গিত দিয়েছেন।

ইসরায়েলি বাহিনী গত সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে। ইসরায়েলের দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৬২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার এক দিনে ৭২ জন নিহত ও প্রায় ৪০০ জন আহত হয়েছেন।

বুধবার রাতে লেবাননে হিজবুল্লাহর ৭৫টি অবস্থানে বিমান থেকে বোমা হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। দিনের শেষদিকে লেবাননের ইউনিনে শহরে একটি তিনতলা ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ২৩ জন নিহত হন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এ ঘটনায় আরও আটজন আহত হন। হতাহতদের সবাই সিরিয়ার নাগরিক।

এদিকে ইসরায়েলের অব্যাহত হামলার মুখে লেবাননে ৯০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ২২ হাজারের বেশি মানুষ সীমান্ত পার হয়ে সিরিয়ায় আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে ইসরায়েলের বিমান হামলার জবাবে দেশটির উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছেন হিজবুল্লাহ যোদ্ধারা। রাফালে সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানোর কথা জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

বিষয়টি স্বীকার করে ইসরায়েলে সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চল লক্ষ্য করে ৪৫টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। কিছু রকেট ভূপাতিত করা হয়েছে। আর বাকিগুলো খোলা জায়গায় পড়েছে।

চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সফর চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ়করণ, অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জাতীয়

৪০ মিনিট আগে

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

১১ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

১১ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে