আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের অতর্কিত হামলা, ৪৮ ঘণ্টায় নিহত ৬১

গাজায় ইসরায়েলের অতর্কিত হামলা, ৪৮ ঘণ্টায় নিহত ৬১
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলের অতর্কিত হামলা, ৪৮ ঘণ্টায় নিহত ৬১

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শনিবার (৭ সেপ্টেম্বর) ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত ৬১ জন। ফিলিস্তিনি চিকিৎসকদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনি চিকিৎসকেরা বলেছেন, বাস্তুচ্যুত লোকদের আশ্রয় নেওয়া এমন দুইটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এদের মধ্যে একটি স্কুল গাজা সিটিতে এবং আরেকটি জাবালিয়ায়। ওই দুই স্কুলে হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে।

তবে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামাসের বন্দুকধারীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনিদের চিকিৎসকরা বলেছেন, গাজা সিটিতে এক বাড়িতে হামলায় আরও পাঁচজন নিহত হয়েছে। ইসরায়েলি হামলায় শনিবারেই মোটে ২৮ জন নিহত হয়েছে।

হামাসের সশস্ত্র শাখা ইসলামিক জিহাদ এবং ফাতাহ গ্রুপ বলেছে, তারা গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়ছে।

গত ১১ মাস ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। কূটনৈতিকভাবে অসংখ্যবার এই যুদ্ধ বন্ধ করার চেষ্টা চালানো হয়েছে কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৯০ হাজারের বেশি। সেইসঙ্গে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৬ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৬ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৬ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৭ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৭ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৮ ঘন্টা আগে