আন্তর্জাতিক

ইসরাইলি সেনা কমপ্লেক্সে হিজবুল্লাহর মিসাইল হামলা

ইসরাইলি সেনা কমপ্লেক্সে হিজবুল্লাহর মিসাইল হামলা
ছবি: সংগৃহিত

ইসরাইলি সেনা কমপ্লেক্সে হিজবুল্লাহর মিসাইল হামলা

ইসরাইলি অবস্থানগুলোর ওপর মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যার মধ্যে হাইফার উত্তরে অবস্থিত একটি সামরিক-শিল্প কমপ্লেক্সও রয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, গাজা উপত্যকায় প্রতিরোধকারী ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন এবং লেবানন ও তার জনগণের প্রতিরক্ষায় হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের কিরিয়াত মটজকিন শহরে গোলাবর্ষণ করেছে।

সামাজিক মাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, লেবানন থেকে ছোঁড়া একাধিক রকেট কিরিয়াত শমোনায় আঘাত হেনেছে। হিজবুল্লাহ জানায়, তারা ইসরাইলের কিরিয়াত শমোনা বসতি লক্ষ্যে ফালাক-২ মিসাইল নিক্ষেপ করেছে।

আরেক বিবৃতিতে হিজবুল্লাহ হাইফার উত্তরের রাফায়েল মিউনিশন কোম্পানির সামরিক শিল্প কমপ্লেক্সে মিসাইল হামলার কথা জানিয়েছে।

এদিকে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, সাফাদের দক্ষিণে একটি অঞ্চলে মিসাইল আঘাত হেনেছে। তবে এ আক্রমণের সময় কোনো সতর্কবার্তা বা সাইরেন শোনা যায়নি।

ইসরাইলি বাহিনী গত কয়েকদিনে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ব্যাপকভাবে বোমাবর্ষণ করেছে। এর প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ দখলকৃত এলাকার গভীরে বিস্তৃত আক্রমণ চালিয়েছে।

বুধবার, লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি ইসরাইলের রাজধানী তেলআবিবে গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

চলমান এ সংকটের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স উভয়ে মিলে সংঘর্ষ থামাতে জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। তবে ইসরাইল এ প্রস্তাবে সাড়া না দিয়ে তাদের আক্রমণ আরও বাড়িয়ে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে চলমান হামলায় অন্তত ৬২০ জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা দুই হাজারের বেশি।

এছাড়া ইসরাইলি আক্রমণের ফলে লেবাননের দক্ষিণাঞ্চল, বিশেষ করে সীমান্তের শহরগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রায় ৫ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সফর চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ়করণ, অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জাতীয়

৩৯ মিনিট আগে

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

১১ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

১১ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে