আন্তর্জাতিক

গাজায় ২ দিনে ইসরাইলের ২০ সেনা নিহত

গাজায় ২ দিনে ইসরাইলের ২০ সেনা নিহত
ছবি: সংগৃহিত

গাজায় ২ দিনে ইসরাইলের ২০ সেনা নিহত

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা গত দুই দিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের অন্তত ২০ সেনাকে হত্যা করেছে। গাজায় ইসরাইলি সেনারা যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে, তার প্রতিশোধে এই সব সেনাকে হত্যা করেছে হামাস যোদ্ধারা।

সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম জানিয়েছে, দিনের শুরুতে গাজার উত্তরাঞ্চলে অন্তত পাঁচজন দখলদার সেনাকে হত্যা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, হামাস যোদ্ধারা আগের দিন অর্থাৎ রোববার যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলে আরো ১৫ জন ইসরাইলি সেনাকে হত্যা করেছে। তবে ইসরাইল আজ চার সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। চার সেনাই স্টাফ সার্জেন্ট পদমর্যাদার।

হামাস টেলিগ্রাম চ্যানেল দেয়া বিবৃতিতে আরো বলেছে, প্রতিরোধ যোদ্ধাদের গুণগত অভিযান ইহুদিবাদী সেনাদের ব্যর্থতা আবারো নিশ্চিত করেছে। হামাস ইহুদিবাদী সেনাদের বিরুদ্ধে গুণগত হামলা অব্যাহত রেখেছে।

হামাস আরো বলেছে, প্রতিরোধ যোদ্ধারা দখলদার সেনাদের বিরুদ্ধে প্রতিদিন গুরুত্বপূর্ণ অভিযান চালাচ্ছে এবং ইহুদিবাদী সেনারা ক্ষতির মুখে পড়ছে, তাদের যুদ্ধযান ধ্বংস হচ্ছে। হামাসের প্রতিরোধের মুখে নেতানিয়াহুর স্বপ্ন বাস্তবায়ন হবে না। তারা কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না।

সূত্র : পার্সটুডে

ডেঙ্গু প্রতিরোধে রাজপাড়া থানায় জামায়াতের সচেতনতামূলক কার্যক্রম

রাজশাহী মহানগর ডেঙ্গু প্রতিরোধে রাজপাড়া থানায় জামায়াতের সচেতনতামূলক কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে রাজশাহীর ৫ নম্বর ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজশাহী

৫ মিনিট আগে

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৬ হাজার ২০৭ কোটি টাকা

প্রধানমন্ত্রী একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৬ হাজার ২০৭ কোটি টাকা

দেশে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো, জ্বালানি নিরাপত্তা জোরদার ও অবকাঠামো উন্নয়নে প্রায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

অর্থনীতি

১৩ মিনিট আগে

প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ

শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সব শূন্য পদ দ্রুত পূরণ এবং প্রাথমিক স্তর থেকেই নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

চাকুরি ও ক্যারিয়ার

৫২ মিনিট আগে

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬০

ডেঙ্গু ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬০

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

সারাদেশ

১ ঘন্টা আগে

ইবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইবি ইবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন নিয়ে ‘প্রিপেয়ারিং ফর ইউর ক্যারিয়ার: এমপ্লয়ার এক্সপেক্টেশনস অ্যান্ড ক্যারিয়ার ইনসাইটস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

রাজশাহীতে ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন

রাজশাহীতে ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন

পেশাদার সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও অপতৎপরতা চালানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

রাজশাহী

৪ ঘন্টা আগে