আন্তর্জাতিক

ইসরাইলের দাবি : যেভাবে নিহত হন সিনওয়ার

ইসরাইলের দাবি : যেভাবে নিহত হন সিনওয়ার
হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার - ছবি : সংগৃহীত

ইসরাইলের দাবি : যেভাবে নিহত হন সিনওয়ার

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করার দাবি করেছে ইসরাইল।

ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, 'এক বছর ধরে ধাওয়া' করার পর তারা বুধবার সিনওয়ারকে হত্যা করেছে। হামাস এখন পর্যন্ত এ ব্যাপারে কিছু জানায়নি।

ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, 'সাম্প্রতিক সপ্তাহগুলোতে সাউদার্ন কমান্ডের আওতায় আইডিএফ ও আইএসএ বাহিনী গাজার দক্ষিণাঞ্চলে কাজ করছিল। আইডিএফ ও আইএসএ গোয়েন্দারা জানিয়েছির, সেখানেই হামাসের সিনিয়র সদস্যরা থাকতে পারেন।'

তারা জানায়, '৮২৮তম ব্রিগেডের আইডিএফ সৈন্যরা ওই এলাকায় তিনজন সন্ত্রাসীকে শনাক্ত করে তাদের হত্যা করে। এরপর লাশ শনাক্ত করার সময় নিশ্চিত হওয়া যায় যে ইয়াহিয়া সিনওয়ার শেষ হয়েছেন।'

ঘটনার সাথে সংশ্লিষ্ট দুটি ইসরাইলি সূত্র সিএনএনকে জানায়, রুটিন সামরিক অপারেশনের সময় ইসরাইলি বাহিনীর সামনে পড়েন সিনওয়ার।

সূত্র দুটি জানায়, ইসরাইলি সৈন্যরা গাজার একটি ভবনের কাছে তিনজনকে দেখতে পায়। তারা তাদের মুখোমুখি হয়। যুদ্ধ শেষ হওয়ার পর সৈন্যরা সিনওয়ারের মতো দেখতে একটি লাশ পায়। এরপর তারা সিনিয়র কমান্ডারদের বিষয়টি অবগত করে।

ইসরাইলি সৈন্যরা লাশের কিছু অংশ ইসরাইলি পাঠিয়ে ডিএনএ পরীক্ষা করে। এর মাধ্যমে তারা সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় বলে দাবি করে। তারা সাথে সাথে বিষয়টি যুক্তরাষ্ট্রকে জানায়।

তবে সিনওয়ারকে শনাক্ত করতে অন্যান্য বায়োমেট্রিক্সের পাশাপাশি দাঁতের পরীক্ষা সবচেয়ে কার্যকর হয়েছিল বলে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। দাঁত দিয়ে সবচেয়ে সহজে শনাক্ত করা যায় বলে এক কর্মকর্তা জানান। সিনওয়ার দুই দশকের বেশি ইসরাইলের কারাগারে ছিলেন। তখনই ইসরাইলিরা সিনওয়ারের বায়োমেট্রিক্স সংগ্রহ করে রেখেছিল।

এদিকে ইসরাইলি আর্মি রেডিও জানায়, ইসরাইলি বাহিনী একটি ভবনে ওপরের তলায় 'সন্দেহজনক নড়াচড়া দেখে' সেখানে ট্যাঙ্ক দিয়ে গোলাবর্ষণ করে। এরপর তারা ড্রোন দিয়ে পুরো এলাকা তল্লাসি করে। তখনই সিনওয়ার নিহত হন।

গত আগস্টে হামাসের নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর হামাসের নেতা হন সিনওয়ার। গত বছরের অক্টোবরে ইসরাইলে হামলার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। ধারণা করা হচ্ছিল যে তিনি গাজার বিশাল ভূগর্ভস্থ নেটওয়ার্কে লুকিয়ে আছেন।

ইসরাইল বলে আসছে যে সিনওয়ারই ছিলেন গত বছরের ৭ অক্টোবরের ইসরাইলে হামলার 'মাস্টারমাইন্ড।'

সূত্র : সিএনএন ও অন্যান্য

সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার সকালে এই ফাইনাল খেলা হবে।

খেলা

২ ঘন্টা আগে

রামেবিতে মব কালচার বরদাশত নয়

ভূমিমন্ত্রী মিনু রামেবিতে মব কালচার বরদাশত নয়

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে মিলিত হন।

রাজশাহী

২ ঘন্টা আগে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্ক তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতের ভূমিকা, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে

রাজনীতি

৩ ঘন্টা আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৭ ঘন্টা আগে