আন্তর্জাতিক

ইরাক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মার্কিন সেনা

ইরাক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মার্কিন সেনা
ছবি: সংগৃহিত

ইরাক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মার্কিন সেনা

অবশেষে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দুই দশক পর ইরাক ছাড়তে বাধ্য হচ্ছে মার্কিন বাহিনী।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা দেশটির গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, এরইমধ্যে ইরাকের সঙ্গে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে, এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

২০২৬ সালের শেষ নাগাদ ইরাক থেকে মার্কিন এবং অন্য বিদেশি সেনা প্রত্যাহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরাক একটি চুক্তিতে পৌঁছেছে।

ইরাক ও সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর হামলা ঠেকাতে প্রায়ই ব্যর্থতার অভিযোগ উঠেছে মার্কিন সেনাদের বিরুদ্ধে। এর মধ্যেই ২০২৫ সাল নাগাদ ইরাকে অবস্থিত মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী বছরের সেপ্টেম্বরে বেশিরভাগ মার্কিন সেনা ইরাক থেকে সরিয়ে নেয়া হবে বলে জানা গেছে। বাকিরা ২০২৬ নাগাদ দেশে ফিরে যাবে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানীর উদ্যোগে দেশটিতে থাকা প্রায় আড়াই হাজার সেনার ভাগ্য নিয়ে চলতি বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। প্রায় ছয় মাস ধরে চলে এই আলোচনা। তবে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের কারণে চলমান উত্তেজনায় এই আলোচনার গতি কিছুটা ধীর ছিল।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাগদাদ, পশ্চিম ইরাক এবং দেশটির অন্য অংশে অবস্থিত মার্কিন ও জোট সেনারা আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে চলে যাবে এবং পরবর্তী বছরের (২০২৬ সাল) শেষ নাগাদ উত্তর ইরাকি শহর ইরবিল থেকে বাকি সেনা প্রত্যাহার করা হবে।

মধ্যপ্রাচ্যের কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, ইরাক, সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতে প্রায় ত্রিশ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। সিরিয়া ছাড়া বাকি দেশগুলোতে মার্কিন সেনারা দেশগুলোর অনুমতি নিয়েই মোতায়েন রয়েছে।

রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

হুথি রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয়

১ ঘন্টা আগে

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

ক্রিকেট প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই এই কীর্তি গড়েন তিনি।

খেলা

২ ঘন্টা আগে

বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সারাদেশ

২ ঘন্টা আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অপরাধ ও আইন

২ ঘন্টা আগে

কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

পুশইনের চেষ্টা কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

কুষ্টিয়া সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে তাঁদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায় বিএসএফ।

সারাদেশ

৩ ঘন্টা আগে