আন্তর্জাতিক

গাজার পর এবার পশ্চিমতীরে ইসরায়েলি বর্বরতা, নিহত ৫০

গাজার পর এবার পশ্চিমতীরে ইসরায়েলি বর্বরতা, নিহত ৫০
- ছবি - ইন্টারনেট

গাজার পর এবার পশ্চিমতীরে ইসরায়েলি বর্বরতা, নিহত ৫০

দীর্ঘ ১৫ মাস যুদ্ধের পর ফিলিস্তিনের গাজায় এখন চলছে যুদ্ধবিরতি। এর মধ্যেই এবার ইসরায়েলের বর্বর বাহিনী ফিলিস্তিনের পশ্চিমতীরে নৃশংসতা শুরু করেছে।

অধিকৃত পশ্চিমতীরে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে শুরু করা ইসরাইলের নতুন অভিযানে ৫০ ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে দফায় দফায় বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনীর। হামলায় বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে।

বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, এর শব্দ শোনা গেছে আশপাশের শহরগুলো থেকেও। জেনিন শরণার্থী শিবিরের কাছে আদ-দামজ এলাকার একটি আবাসিক ব্লক উড়ে গেছে বলে জানায় আলজাজিরা।

এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছে, জেনিনে ২৩টি ভবন ধ্বংস করা হয়েছে। এ ভবনগুলো সন্ত্রাসী অবকাঠামো হিসেবে ব্যবহার হচ্ছিল। তবে এর কোনো প্রমাণ দেয়নি ইসরায়েলি বাহিনী।

ইসরাইলি সেনাবাহিনী আরও জানিয়েছে, পশ্চিম রে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে ইসরাইলের হামলায় ৫০ ফিলিস্তিনি 'যোদ্ধা' নিহত হয়েছেন।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় জেনিনে সেনাবাহিনীর ভবন ধ্বংসের নিন্দা জানিয়েছে এবং এটিকে ‘নৃশংস দৃশ্য’ হিসেবে বর্ণনা করেছে।

দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জেনিন এবং তুলকারমে আবাসিক ভবন ধ্বংস বন্ধ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বানের অনুরোধ করেছেন।

সর্বশেষ প্রকাশিত খবর...

রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

পুলিশও ভয়ে পালিয়ে গেছে রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

আমরা চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি, কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে।’

শিক্ষা ও ক্যাম্পাস