আন্তর্জাতিক

পাকিস্তানে যাত্রীবাহী বাসে বন্দুকধারীর হামলায় নিহত ২৩

পাকিস্তানে যাত্রীবাহী বাসে বন্দুকধারীর হামলায় নিহত ২৩
- ছবি : ইউএনবি

পাকিস্তানে যাত্রীবাহী বাসে বন্দুকধারীর হামলায় নিহত ২৩

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন থেকে যাত্রীদের নামিয়ে ২৩ জনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আইয়ুব আচাকজাই জানান, বেলুচিস্তান প্রদেশের কুসাখাইল জেলায় রাতভর এ হত্যাকাণ্ড চালানো হয়েছে।

তিনি আরো জানান, হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে কমপক্ষে ১০টি গাড়ি পুড়িয়ে দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই হামলাকে ‘বর্বরোচিত’ আখ্যা দিয়ে বলেন, ‘যারা এর পেছনে রয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে। কেউ রেহাই পাবে না।’

তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা প্রায়ই দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাবের শ্রমিক ও অন্যদের হত্যা করে। এটি তাদের প্রদেশ ছাড়তে বাধ্য করার প্রচারের একটি অংশ। বছরের পর বছর ধরে এই বিদ্রোহ চলছে।

এর আগে, এ ধরনের বেশিরভাগ হত্যাকাণ্ডের জন্য নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি ও ইসলামাবাদের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্বাধীনতার দাবিতে লড়াই করা অন্যান্য গোষ্ঠীকে দায়ী করা হয়েছে। প্রদেশটিতে ইসলামি উগ্রবাদীদেরও উপস্থিতি রয়েছে।

সূত্র : ইউএনবি

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

৪ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

৫ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৫ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৫ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৫ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৬ ঘন্টা আগে