আন্তর্জাতিক

দক্ষিণ সুদানে বন্যায় বিপর্যস্ত ৭ লাখ মানুষ

দক্ষিণ সুদানে বন্যায় বিপর্যস্ত ৭ লাখ মানুষ
ছবি: সংগৃহিত

দক্ষিণ সুদানে বন্যায় বিপর্যস্ত ৭ লাখ মানুষ

চলমান বন্যায় দক্ষিণ সুদানের এবং আবেই প্রশাসনিক এলাকার ৩০টি কাউন্টিতে ৭ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসঙ্ঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) জানায়, মে মাসে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় দেশটিতে মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতা, অর্থনৈতিক অবক্ষয়, অব্যাহত সংঘাত, রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পাশাপাশি সুদানের অভ্যন্তরীণ সংঘাতও এই সংকটপূর্ণ পরিস্থিতিকে আরো খারাপ করে তুলেছে।

এছাড়াও বন্যায় ঘরবাড়ি, ফসল ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যাহত হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যসেবা। বেড়েছে রোগের প্রাদুর্ভাবের ঝুঁকি।

এর আগে গত ২৯ আগস্ট ওসিএইচএ পূর্বাভাসে জানায়, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে দেশটিতে বন্যায় ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে।

বন্যা প্রস্তুতি ও প্রতিক্রিয়া পরিকল্পনা পর্যালোচনা নিয়ে দেশটির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও প্রধান মানবিক নেতাদের সঙ্গে এক বৈঠকে সঙ্কট সম্পর্কে ঐক্যবদ্ধ বোঝাপড়া, সুস্পষ্ট অগ্রাধিকার ও সুসংজ্ঞায়িত ভূমিকার প্রয়োজনীয়তার ওপর জোর দেন জাতিসঙ্ঘের সংস্থাটির কর্মকর্তারা।

ক্রমবর্ধমান দুর্যোগ মোকাবেলায় সমন্বিত পদক্ষেপের আহ্বান জানিয়ে সংস্থাটি জানায়, মানবিক সহায়তা সহযোগীরা জীবন রক্ষাকারী সহায়তা দিয়ে বন্যার্ত জনগোষ্ঠীর তাৎক্ষণিক প্রয়োজনে দ্রুত সাড়া দিচ্ছে। জরুরি প্রয়োজনের মধ্যে রয়েছে খাদ্য, আশ্রয়, খাদ্যবহির্ভূত সামগ্রী, পানি, স্যানিটেশন ও হাইজিন সামগ্রী, জরুরি স্বাস্থ্য কিট ও সুরক্ষা সেবা।

গত ২০ আগস্ট জুবা কাউন্টির মঙ্গলা টেলিমেট্রিক স্টেশনের পানির স্তর পাঁচ বছরের সর্বোচ্চ ১৪.৮৫ মিটারে পৌঁছে যায়। ওই সময় দেশটির পানিসম্পদ ও সেচ মন্ত্রণালয় নীল নদের তীরবর্তী নিচু এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার জন্য জরুরি সতর্কতা জারি করে।
সূত্র : ভয়েস অফ আমেরিকা

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৭ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৭ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৭ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৯ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৯ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৯ ঘন্টা আগে