আন্তর্জাতিক

গাজায় পোলিও টিকা দিতে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল

গাজায় পোলিও টিকা দিতে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল
ছবি: সংগৃহীত

গাজায় পোলিও টিকা দিতে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল

গাজার তিনটি ভিন্ন এলাকায় তিনদিনের জন্য যুদ্ধ বন্ধ রাখতে একমতে পৌঁছেছে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস ও ইসরাইল। প্রথম পর্যায়ে ৬ লাখ ৪০ হাজার শিশুদের পোলিও টিকার কার্যক্রম শেষ করতে এ সিদ্ধান্তে পৌঁছেছে তারা।

বৃহস্পতিবার ডব্লিউএইচও এর একজন সিনিয়র কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

ফিলিস্তিনে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র কর্মকর্তা রিক পিপারকর্ন বলেন, আগামী রোববার থেকে পোলিও ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। এজন্য সকাল ৬টা থেকে শুরু করে বেলা ৩টা পর্যন্ত হামাস ও ইসরাইলের মধ্যে হামলা বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, গাজার কেন্দ্রস্থল থেকে পোলিও টিকা ক্যাম্পেইন শুরু হয়ে দক্ষিণ গাজায় যাবে। পরবর্তীতে আরও তিনদিনের যুদ্ধবিরতি হবে তখন উত্তর গাজায় পোলিও টিকা কার্যক্রম চলবে। পিপারকর্ন বলেন, প্রয়োজনে হামলা চারদিনের জন্য বন্ধ রাখার চুক্তি হতে পারে।

বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ডব্লিউএইচও’র জরুরি পরিচালক মাইক রেয়ান বলেন, অভিজ্ঞতার আলোকে গাজায় পোলিও কার্যক্রম শেষ করতে অতিরিক্ত এক থেকে দুইদিন প্রয়োজন হবে।

পিপারকর্ন বলেন, প্রথম রাউন্ড শেষ করার চার সপ্তাহ পর দ্বিতীয় রাউন্ডের কার্যক্রম শুরু করতে হবে।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

১৪ মিনিট আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

১৬ মিনিট আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৩০ মিনিট আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৫৮ মিনিট আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

১ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

২ ঘন্টা আগে