আন্তর্জাতিক

ইসরাইলকে ২০ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলকে ২০ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইসরাইলকে ২০ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের কাছে ২০ বিলিয়ন ডলার মূল্যের যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সম্ভাব্য বিক্রি অনুমোদন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। মঙ্গলবার তিনি এই অনুমোদন করেন।

এক বিবৃতিতে পেন্টাগন জানায়, ব্লিনকেন এফ-১৫ জেট এবং প্রায় ১৯ বিলিয়ন মূল্যের সরঞ্জামের সম্ভাব্য বিক্রি অনুমোদন করেছে। তিনি প্রায় ৭৭ মিলিয়ন ডলার মূল্যের ট্যাঙ্ক কারট্রিজ এবং ৫৮৩ মিলিয়ন ডলার মূল্যের সেনাবাহিনীর যানের সম্ভাব্য বিক্রিও অনুমোদন করেছেন।

ট্যাঙ্ক সরঞ্জাম প্রায় সাথে সাথে সরবরাহ করার ব্যবস্থা নেয়া হয়েছে। তবে বোয়িং কোম্পানির এফ-১৫ যুদ্ধবিমান নির্মাণ ও সরবরাহ করার জন্য কয়েক বছর লাগবে।

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে ইসরাইলকে প্রবলভাবে সমর্থন করে থাকে। গাজা উপত্যকায় বিপর্যয়কর হামলার মধ্যেই ইসরাইলকে ব্যাপকভাবে সহায়তা করে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র অবশ্য দাবি করে আসছে, তারা হামাসের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তির জন্যও চেষ্টা করে যাচ্ছে।

সূত্র : জেরুসালেম পোস্ট

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ মিনিট আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

১৭ মিনিট আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৪ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৪ ঘন্টা আগে