আন্তর্জাতিক

বাংলাদেশে সহিংস ঘটনার পূর্ণ ও স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ

বাংলাদেশে সহিংস ঘটনার পূর্ণ ও স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ
ছবি: সংগৃহীত

বাংলাদেশে সহিংস ঘটনার পূর্ণ ও স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ

বাংলাদেশে সাম্প্রতিক সব সহিংস ঘটনায় পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের ওপর জোর দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। স্থানীয় সময় সোমবার (১২ আগস্ট) নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের দফতরের উপ-মুখপাত্র ফারহান হক একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন মহাসচিব এবং মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।

পরিস্থিতি শান্ত করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় সংসদ নির্বাচন করার ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টাকে মহাসচিব স্বাগত জানিয়েছেন বলেও উল্লেখ করেন উপ-মুখপাত্র।

তিনি জানান, সংসদীয় নির্বাচনের দিকে দেশটি যাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বান জানিয়ে মহাসচিব নারী, যুব সম্প্রদায় এবং সমাজের সবার কথা শোনারও আহ্বান জানিয়েছে।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

২ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৬ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৬ ঘন্টা আগে