আন্তর্জাতিক

পাকিস্তানে বৈদ্যুতিক খুঁটিতে বাঁধা অবস্থায় ৫ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

পাকিস্তানে বৈদ্যুতিক খুঁটিতে বাঁধা অবস্থায় ৫ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
ছবি: সংগৃহিত

পাকিস্তানে বৈদ্যুতিক খুঁটিতে বাঁধা অবস্থায় ৫ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বৈদ্যুতিক খুঁটিতে বাঁধা অবস্থায় পাঁচটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার বেলুচিস্তান প্রদেশের চাঘি শহর থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় প্রশাসনের বরাতে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।

আফগানিস্তান ও ইরান সীমান্তের কাছাকাছি একটি স্থান থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি, নৃশংস হত্যাকাণ্ডের পর লাশগুলো এভাবে খুঁটিতে বেঁধে রাখা হয়।

চাঘির জেলা সদর হাসপাতালে লাশগুলো নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সেগুলো শনাক্তকরণের অপেক্ষায় রয়েছে।

সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, নিহতরা সাবেক আফগান সেনা সদস্য বলে সন্দেহ করা হচ্ছে, যাদের ওই এলাকার কুখ্যাত একটি জঙ্গি গোষ্ঠী অপহরণ করে।

দীর্ঘদিন ধরে ইরানসহ প্রতিবেশী দেশগুলোর সাথে পাকিস্তানের চরম হয়ে ওঠা সম্পর্কই এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পৃথক একটি ঘটনায় বেলুচিস্তানের কোয়েটার শাবান এলাকায় আরো একটি লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এই দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না তা এখনো নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। হত্যাকাণ্ডের কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

এছাড়া আরো তিনজনের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে কর্মকর্তারা এখনো এই খবরের সত্যতা নিশ্চিত করতে পারেননি এসব লাশ উদ্ধারের পর ওই এলাকায়, বিশেষ করে আফগান সীমান্ত-সংলগ্ন এলাকাগুলোতে আলোড়ন সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, বেলুচিস্তানে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী রয়েছে, যারা রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে মাঝেমধ্যেই হামলা চালায়। তারা ওই অঞ্চলের সম্পদের বৃহত্তর অংশের নিয়ন্ত্রণ দাবি করে।

সূত্র : ইউএনবি

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

জামায়াত ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজনীতি

৫৪ মিনিট আগে

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

ট্রেন পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

পাকিস্তানের মুলতানে যাত্রীবাহী ট্রেন রেহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

আন্তর্জাতিক

৫৭ মিনিট আগে

দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং বাস্তবসম্মত নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়

১ ঘন্টা আগে

ডেঙ্গু টিকায় হাসপাতালে ভর্তি ৯০ শতাংশ কমানোর সম্ভাবনা

স্বাস্থ্য ডেঙ্গু টিকায় হাসপাতালে ভর্তি ৯০ শতাংশ কমানোর সম্ভাবনা

চলতি মৌসুমে ডেঙ্গুর ভয়াবহ বিস্তারের মধ্যে রোগ প্রতিরোধে আশার আলো দেখাচ্ছে জাপানের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকা। গবেষকদের দাবি, টিকাটি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।

স্বাস্থ্য

১ ঘন্টা আগে

বাংলাদেশ আর্কসামিটে রুয়েটের শিক্ষার্থীদের দুই পুরস্কার

রুয়েট বাংলাদেশ আর্কসামিটে রুয়েটের শিক্ষার্থীদের দুই পুরস্কার

শিক্ষার্থীরা ‘বাংলাদেশ আর্কসামিট ২০২৬’-এ দুটি ইভেন্টে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে