আন্তর্জাতিক

অন্তর্বর্তী সরকা‌রের সঙ্গে আলোচনা করতে ঢাকায় আসছেন ডোনাল্ড লু

অন্তর্বর্তী সরকা‌রের সঙ্গে আলোচনা করতে ঢাকায় আসছেন ডোনাল্ড লু
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকা‌রের সঙ্গে আলোচনা করতে ঢাকায় আসছেন ডোনাল্ড লু

অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনার জন্য চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

এসময় তিনি প্রধান উপদেষ্টা নো‌বেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূ‌সের সঙ্গে বৈঠক করবেন। কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

এই সূত্র জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যোগদানের আগে মার্কিন দলটি ঢাকা আসবে।

এ ছাড়াও সূত্রটি আরও জানায়, প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন্ডসে ফোর্ড। প্রতি‌নি‌ধিদ‌লে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

এর আগে, গত ১৪ মে মাসে এক‌টি প্রতি‌নি‌ধিদলের স‌ঙ্গে ঢাকা সফর ক‌রে‌ছি‌লেন ডোনাল্ড লু।

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৪ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

৭ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

৮ ঘন্টা আগে

দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

নির্বাচন দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

রাজনীতি

৮ ঘন্টা আগে

চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

৬ নির্দেশনা চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাসহ দলীয় সংসদ সদস্যদের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়

৮ ঘন্টা আগে