আন্তর্জাতিক

ড্রোন ব্যবহার করে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলা, নিহত বহু

ড্রোন ব্যবহার করে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলা, নিহত বহু
ছবি: সংগৃহিত

ড্রোন ব্যবহার করে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলা, নিহত বহু

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ড্রোন ব্যবহার করে হামলার হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে নারী-শিশুসহ অনেকে নিহত হয়েছেন। খবর রয়টার্স।

মিয়ানমার থেকে বাংলাদেশে পলায়নরত রোহিঙ্গাদের ওপর গত সোমবার এই ড্রোন হামলার ঘটনা ঘটে। হতাহত রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের জন্য সীমান্তে অবস্থান করছিলেন।

রয়টার্স হামলার স্থানটি নিশ্চিত হয়েছে। হামলার স্থানটি মিয়ানমারের উপকূলীয় শহর মংডুর ঠিক বাইরে অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, সেখানে কাদামাটির ওপর অনেক লাশ পড়ে আছে।

তিনজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নিহত মানুষের সংখ্যা ২০০-এর বেশি। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি নিজে কমপক্ষে ৭০টি মরদেহ দেখেছেন।

এ হামলার জন্য মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনী একে অপরকে দায়ী করছে। কয়েক মাস ধরে এই দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৫ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৯ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৯ ঘন্টা আগে