আন্তর্জাতিক

যুদ্ধে মারা গেছেন গাজার হামাস প্রধান সিনওয়ার, ধারণা ইসরাইলের

যুদ্ধে মারা গেছেন গাজার হামাস প্রধান সিনওয়ার, ধারণা ইসরাইলের
গাজার হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার - ছবি : এপি

যুদ্ধে মারা গেছেন গাজার হামাস প্রধান সিনওয়ার, ধারণা ইসরাইলের

যুদ্ধে গাজার হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার মারা গেছেন বলে ধারণা করছে ইসরাইল। বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এই কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, তারা গাজায় সামরিক অভিযানের সময় হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছে কিনা তা নিরীক্ষণ করছে। বিবৃতিতে সুনির্দিষ্ট অপারেশন বা কখন এটি পরিচালিত হয়েছিল, তার বিশদ বিবরণ দেয়া হয়নি। তবে বলা হয়েছে যে সিনওয়ার নিহত তিন ফিলিস্তিনি নেতার একজন হতে পারেন।

সূত্রটি আরো জানিয়েছে, ‘গাজা উপত্যকায় অভিযানের সময় তিন হামাস নেতাকে হত্যা করা হয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা সংস্থাগুলো বিষয়টি যাচাই করছে। ওই নেতাদের মধ্যে একজন সিনওয়ারও হতে পারে। তবে এখন পর্যন্ত নিহত নেতাদের পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না।’

চলমান যুদ্ধের ইসরাইলে আকস্মিক হামলার জন্য মূল পরিকল্পনাকারী হিসেবে হামাসের সামরিক প্রধান মোহাম্মাদ দেইফের সাথে ইসরাইল ৬১ বছর বয়সী সিনওয়ারকে অভিযুক্ত করেছে।

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, দেইফ এই বছরের শুরুতে একটি হামলায় নিহত হয়েছে। তবে হামাস এখনো বিষয়টি নিশ্চিত করেনি।

আগস্টে সিনওয়ার হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াহের স্থলাভিষিক্ত হন। হানিয়াহ গত ৩১ জুলাই ইরানে নিহত হন। ইসরাইল হানিয়াহের মৃত্যুর জন্য দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, চলতি যুদ্ধে ৪২ হাজার ৪৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এছাড়া ১২০৬ জন নিহত হয়েছে ইসরাইলে।

সূত্র : এএফপি, আল জাজিরা

মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

নোবেল মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লে। মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আন্তর্জাতিক

১৬ মিনিট আগে

ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইবি ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির (পিআইসি) ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পের গুণগত মান বজায় রেখে কাজের অগ্রগতি ত্বরান্বিত করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৩০ মিনিট আগে

সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শিক্ষা ও ক্যাম্পাস

২ ঘন্টা আগে

ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার সকালে এই ফাইনাল খেলা হবে।

খেলা

৩ ঘন্টা আগে

রামেবিতে মব কালচার বরদাশত নয়

ভূমিমন্ত্রী মিনু রামেবিতে মব কালচার বরদাশত নয়

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে মিলিত হন।

রাজশাহী

৩ ঘন্টা আগে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে