আন্তর্জাতিক

ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ, লড়বেন যারা

ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ, লড়বেন যারা
ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ, লড়বেন যারা

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহতের পর দেশটিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এ ঘোষণা অনুসারে আজ শুক্রবার (২৮ জুন) দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি দেখভালের দায়িত্বে থাকা গার্ডিয়ান কাউন্সিল ছয় প্রার্থীর প্রার্থিতা অনুমোদন করেছে। তবে তাদের মধ্যে দুজন প্রার্থী নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এবার নির্বাচনে লড়ছেন চারজন প্রার্থী।

ইরানের সংবাদমাধ্যম ইরনা জানায়, ইরানের প্রেসিডেন্ট প্রার্থী ও দেশটির ভাইস প্রেসিডেন্ট গাজিজাদেহ হাশেমি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

ইরানের জাতীয় নির্বাচন সদর দপ্তর বৃহস্পতিবার (২৭ জুন) এক বিবৃতিতে জানায়, ছয় প্রার্থীর মধ্যে দুজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তাদের একজন হলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন গাজিজাদেহ হাশেমি। তিনি বুধবার রাতে প্রার্থিতা প্রত্যাহার করেন। অন্যজন হলেন আলি রেজা জাকানি। জাকানি গতকাল বৃহস্পতিবার সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

নির্বাচন থেকে দুই প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন চারজন। তারা হলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পরমাণু কর্মসূচিবিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাইদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পোউর মোহাম্মাদি এবং পার্লামেন্ট সদস্য মাসুদ পেজেশকিয়ান।

নির্বাচনে এসব প্রার্থীর মধ্যে রাইসির উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে মোহাম্মদ বাকের কালিবাফের নাম। এর আগে ২০০৫, ২০১৩ ও ২০১৭ সালেও কালিবাফ প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। তবে শেষবার প্রার্থিতা প্রত্যাহার করে তিনি রাইসিকে সমর্থন দেন।

রাজনীতিতে আসার আগে কালিবাফ ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সদস্য ছিলেন। ১৯৯৭ সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তাকে রেভল্যুশনারি গার্ডের বিমানবাহিনীর প্রধান করেছিলেন। আর ২০০০ সালে পুলিশপ্রধানের দায়িত্ব পালন করেন। বাকের কালিবাফের নাম ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে ১৯৯৯ সালের ছাত্র আন্দোলন কঠোর হাতে দমনের সঙ্গে জড়িয়ে আছে।

এদিকে, নির্বাচন উপলক্ষে সারা দেশে ৫৮ হাজার ৬৪০টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর বাইরে ১০০টি দেশে প্রবাসী ভোটারদের জন্য ৩৪০টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র সরকারও তাদের মাটিতে ভোটকেন্দ্র স্থাপনের অনুমতি দিয়েছে।

হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টায় ১৯ জাহাজে হামলা ইরানের

ইরান হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টায় ১৯ জাহাজে হামলা ইরানের

আন্তর্জাতিক

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪২ পিএম

জাতিসংঘে ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

ইরান জাতিসংঘে ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পিএম

জাতিসংঘে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান জাতিসংঘে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৩ পিএম

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়ল

ইরান ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়ল

আন্তর্জাতিক

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ এএম

মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

গোদাগাড়ীতে অনিয়মের প্রতিবাদ মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ীতে সার-ডিলার নিয়োগে প্রশাসনের অনিয়মের অভিযোগে জনসাধারণের পক্ষে প্রতিবাদ জানাতে গিয়ে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও গোদাগাড়ী উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুল হামিদ বাবলু।

গোদাগাড়ী

৬ মিনিট আগে

চাপে বাংলাদেশের শিল্প ও কৃষক

পাটের সুতায় ভারতের শুল্কের দেয়াল চাপে বাংলাদেশের শিল্প ও কৃষক

বাংলাদেশি পাটসুতা ও টোয়াইনের ওপর টনপ্রতি সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের পর ভারতের বাণিজ্য প্রতিকার মহাপরিদপ্তর (ডিজিটিআর) আরও সর্বোচ্চ ১৪০.০৪ ডলার অ্যান্টি-সাবসিডি শুল্কের সুপারিশ করেছে। এতে ভারতের বাজারে বাংলাদেশের পাটপণ্যের প্রতিযোগিতা সক্ষমতা আরও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জাতীয়

১১ মিনিট আগে

বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাধাচূড়া গাছের চারা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কাঠ বাদাম গাছের চারা রোপণ করেন।

রাজশাহী মহানগর

২৪ মিনিট আগে

রাজশাহীর টি-বাঁধে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

রাজশাহীর টি-বাঁধে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

রাজশাহী মহানগরীর টি-বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে তিনি টি-বাঁধ পরিদর্শন করেন। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজশাহী শহররক্ষা বাঁধের বর্তমান অবস্থা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবহিত হন।

ছবি

৩০ মিনিট আগে

রাজশাহীতে মালামাল উদ্ধারসহ গ্রেপ্তার ৪

ক্রিকেট দলের লাগেজ চুরি রাজশাহীতে মালামাল উদ্ধারসহ গ্রেপ্তার ৪

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, একটি ম্যাসাজ বেড, চারটি প্লাস্টিকের বক্স, নগদ আট হাজার টাকা, চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার সরঞ্জাম ও একটি মোটরসাইকেল।

রাজশাহী

৪৪ মিনিট আগে