আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ৪০

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ৪০
ছবি: সংগৃহিত

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ৪০

লেবাননের দক্ষিণ বৈরুতের উপশহরে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অনেকে।

শনিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

এর আগে, শুক্রবার (৮ নভেম্বর) রাতে উপকূলীয় শহর টায়ারে দখলদার বাহিনীর হামলায় সাতজন নিহত হন বলে জানায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এই হামলার আগে ইসরায়েলি সামরিক বাহিনী শহরটির বিভিন্ন অঞ্চল খালি করার নির্দেশ দিলেও কোনও সতর্কতা জারি করেনি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এখনও উদ্ধার অভিযান চলছে এবং উদ্ধারকৃত দেহাংশগুলো শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে।

শনিবার (৯ নভেম্বর) আশেপাশের শহরগুলোতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ এবং তার সহযোগী আমালের সঙ্গে সম্পর্কিত উদ্ধারকারী গোষ্ঠীর সাতজন চিকিৎসকসহ ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঐতিহাসিক শহর বালবেকের আশেপাশে পূর্ব সমভূমি জুড়ে শনিবার ইসরায়েলি হামলায় অন্তত আরও ২০ জন নিহত হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, টায়ার এবং বালবেক এলাকায় হিজবুল্লাহ অবকাঠামোগত হামলা করা হয়েছে, যেখানে যোদ্ধা, ‘অপারেশনাল অ্যাপার্টমেন্ট’ এবং অস্ত্রের দোকান রয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত এক বছরে ইসরায়েলের হামলায় লেবাননে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১৩ হাজারেরও বেশি। নিহতদের মধ্যে ৬১৯ জন নারী এবং ১৯৪ জন শিশু রয়েছে।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৪ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৪ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

৭ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

৭ ঘন্টা আগে