আন্তর্জাতিক

আকস্মিক বন্যায় নদীতে আটকে যায় ভারতীয় ট্যাংকটি, বাঁচতে পারেননি কেউ

আকস্মিক বন্যায় নদীতে আটকে যায় ভারতীয় ট্যাংকটি, বাঁচতে পারেননি কেউ
ছবি: সংগৃহিত

আকস্মিক বন্যায় নদীতে আটকে যায় ভারতীয় ট্যাংকটি, বাঁচতে পারেননি কেউ সংবাদ অনলাইন রিপোর্ট: শনিবার, ২৯ জুন ২০২৪

ভারতের লাদাখে ট্যাংক দুর্ঘটনায় এক জুনিয়র কমিশন্ড অফিসারসহ পাঁচ সৈন্য নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে ট্যাংক নিয়ে নদী পার হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন সেনারা। ঠিক তখনই ঘটে দুর্ঘটনাটি।

সেনাদের হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনীর ‘ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস’। তারা এক্সে এক বিবৃতিতে বলেছে, “২৮ জুন মধ্যরাতে প্রশিক্ষণ থেকে ফেরার পথে, হঠাৎ করে পানির উচ্চতা বেড়ে যাওয়ায়, সেনাবাহিনীর একটি ট্যাংক পূর্ব লাদাখের শায়ক নদীতে আটকে যায়। এরপর সেখানে দ্রুত উদ্ধারকারীরা যান।”

“কিন্তু পানির উচ্চতা বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান সফল হয়নি। এই ঘটনায় ট্যাংকের সেনারা তাদের প্রাণ হারান। ভারতীয় সেনাবাহিনী পূর্ব লাদাখে মোতায়েনকৃত পাঁচ সাহসী সেনার মৃত্যুতে দুঃখ প্রকাশ করছে। উদ্ধার অভিযান চলছে।”

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইটিভি ভারত’ এক সেনা কর্মকর্তার বরাতে জানিয়েছে, শনিবার রাত ৩টায় এই ঘটনা ঘটে। ওই সময় একটি টি-৭২ ট্যাংক নিয়ে নদী পার হওয়ার অনুশীলন করছিলেন সেনারা। হঠাৎ করে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। নিহত পাঁচ সেনার সবার মরদহে উদ্ধার করা হয়েছে।

ট্যাংকটি তোংসেতর দিকে যাচ্ছিল এবং নিহত সেনাদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসারও রয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। পাঁচ সেনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২১ শিশুসহ নিহত ২২

দুর্ঘটনা পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২১ শিশুসহ নিহত ২২

পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ শিশু।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।

জাতীয়

২ ঘন্টা আগে

রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ উদ্ধার, আটক ৫

লাগেজ রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ উদ্ধার, আটক ৫

রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের হারিয়ে যাওয়া আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

রাজনীতি

২ ঘন্টা আগে

হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ

সিঙ্গাপুরের পতাকাবাহী হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কৌশলগত বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। বুধবার (১৪ অক্টোবর) ডুবে যাওয়া জাহাজ দুটি হলো সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘জিএফএস প্রাইড’ এবং অ্যান্টিগা ও বারবুদার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘কেপ দাউ’।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

দখল-দূষণ ঠেকাতে বিশেষ টাস্কফোর্স বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

রাজশাহী ও নাটোর জেলার ওপর দিয়ে প্রবাহিত বারনই নদীকে দখল ও দূষণমুক্ত করে পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। নদী খননের পর পুনরায় দখল, ভরাট ও বর্জ্য ফেলা ঠেকাতে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স।

জাতীয়

৪ ঘন্টা আগে