আন্তর্জাতিক

ভারতীয় ১৯ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ভারতীয় ১৯ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহিত

ভারতীয় ১৯ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার অভিযোগে ভারতীয় ১৯ প্রতিষ্ঠানের বিরুদ্ধে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার তালিকায় দু’জন ভারতীয় নাগরিকও রয়েছে।

বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পত্তি নিয়ন্ত্রণ অফিস (ওএফএসি) ও পররাষ্ট্র দফতর এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের জন্য আরোপিত নিষেধাজ্ঞার চাপ এড়াতে এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। তালিকায় থাকা সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তারা প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করেছে। মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় রাশিয়া, চীন, হংকং, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, থাইল্যান্ড, মালয়েশিয়া, সুইজারল্যান্ডসহ আরো কয়েকটি দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে।

সূত্রটি আরো জানিয়েছে, মার্কিন ট্রেজারি বিভাগ ২৭৪টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এবং পররাষ্ট্র দফতর ১২০টিরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এছাড়া বাণিজ্য বিভাগ ৪০টি কোম্পানি এবং গবেষণা প্রতিষ্ঠানকে রাশিয়ার সামরিক বাহিনীর প্রতি তাদের সমর্থনের জন্য একটি বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ভারতীয় প্রতিষ্ঠানগুলোকে মার্কিন নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু এবারই প্রথম করা হয়নি। তবে তৃতীয় একটি দেশে আক্রমণের বিরুদ্ধে সর্বশেষ এই পদক্ষেপ এখন পর্যন্ত সবচেয়ে সমন্বিত একটি ধাক্কা।

মার্কিন এই পদক্ষেপ এমন এক সময় নেয়া হয়েছে, যখন আমেরিকার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে ভারতীয় নাগরিকের জড়িত থাকার অভিযোগ ঘিরে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক চাপের মাঝে রয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র বলেছে, ব্যর্থ হওয়া ষড়যন্ত্র নিয়ে ভারতীয় তদন্তে অর্থপূর্ণ জবাবদিহিতা না পাওয়া পর্যন্ত ওয়াশিংটন পুরোপুরি সন্তুষ্ট হবে না।

সূত্র : রয়টার্স, ইন্ডিয়ান এক্সপ্রেস ও অন্যান্য

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১০ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১১ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

১৩ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

১৪ ঘন্টা আগে