সুদানে মসজিদে ড্রোন হামলা, নিহত কমপক্ষে ৭৮
সুদানে মসজিদে ড্রোন হামলা, নিহত কমপক্ষে ৭৮
আফ্রিকার দেশ সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৭৮ জন।
গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সংঘাতপূর্ণ দারফুরের এল–ফাশের শহরে এ হামলার ঘটনা ঘটে। বিবিসির খবর।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ফজরের নামাজের সময় ড্রোন আঘাত হানে ওই মসজিদে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনাস্থলেই প্রাণ হারায় বেশিরভাগ। এ ছাড়াও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ২০ জন। উদ্ধার অভিযান এখনও চলছে।
এ ঘটনায় অভিযোগের তীর দেশটির প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) দিকে। তবে সংগঠনটি এখনও দায় স্বীকার করেনি।
সুদানের দারফুরে দুই বছরের বেশি সময় ধরে চলছে সেনাবাহিনী ও আরএসএফের সংঘাত। অঞ্চলটিতে সেনাবাহিনীর সবশেষ শক্ত ঘাঁটি এল-ফাশের। শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে তারা।










