আন্তর্জাতিক

পেজার বিস্ফোরণে রাইসিকে হত্যা করে ইসরায়েল!

পেজার বিস্ফোরণে রাইসিকে হত্যা করে ইসরায়েল!
ছবি: সংগৃহিত

পেজার বিস্ফোরণে রাইসিকে হত্যা করে ইসরায়েল!

ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইসরায়েলের ভূমিকা রয়েছে বলে সন্দেহ করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য আহমদ বখশায়েশ আরদেস্তানি। তার মতে, ইসরায়েল রাইসির ব্যবহৃত পেজার ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে হেলিকপ্টারটি ধ্বংস করতে পারে। খবর ইরনার।

ইসরায়েল সম্প্রতি লেবাননে হিজবুল্লাহর ব্যবহৃত হাজার হাজার পেজারে বিস্ফোরণ ঘটায়। পেজার হচ্ছে এক ধরনের পুরোনো তারবিহীন যোগাযোগ ডিভাইস, যা দিয়ে বার্তা পাঠানো ও গ্রহণ করা যায়।

আরদেস্তানি জানান, রাইসির কাছেও এ ধরনের একটি পেজার ছিল, যা ইসরায়েলের কাছে গোপন ছিল না। তার ধারণা, আজারবাইজান থেকে ইরানে ফেরার পথে রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হয় এবং ইসরায়েল ওই পেজারে বিস্ফোরণ ঘটাতে পারে। ইরানের পক্ষ থেকে এ দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদনে খারাপ আবহাওয়াকে হেলিকপ্টার বিধ্বস্তের কারণ হিসেবে উল্লেখ করা হলেও আরদেস্তানির মতে, এটি ইসরায়েলের নাশকতামূলক কর্মকাণ্ডের অংশ হতে পারে।

গত ১৯ মে আজারবাইজান-ইরান সীমান্তে একটি বাঁধ খোলার অনুষ্ঠান থেকে ফেরার সময় ভারজাকান অঞ্চলে ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারে থাকা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানসহ দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। একদিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

হুথি রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয়

১ ঘন্টা আগে

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

ক্রিকেট প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই এই কীর্তি গড়েন তিনি।

খেলা

১ ঘন্টা আগে

বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সারাদেশ

১ ঘন্টা আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অপরাধ ও আইন

২ ঘন্টা আগে

কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

পুশইনের চেষ্টা কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

কুষ্টিয়া সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে তাঁদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায় বিএসএফ।

সারাদেশ

২ ঘন্টা আগে